Aaj India Desk, নয়াদিল্লি: ২০২৬ সালের আইপিএল (IPL) দ্বিতীয় ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) সমর্থকদের জন্য বড় ধাক্কা। দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) হঠাৎ করে দিল্লি ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে শনিবার ৪ এপ্রিল ম্যাচ থেকে ছিটকে গেছেন। এই খবর প্রকাশিত হতেই সমর্থকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।হার্দিকের অনুপস্থিতি, সূর্যকুমারকে নেতৃত্বের দায়িত্ব
প্রথম ম্যাচে দলের নেতৃত্ব দেওয়া হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya ) ফিটনেস সমস্যার কারণে শনিবার মাঠে নামতে পারেননি। তাঁর জায়গায় বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে দায়িত্ব দেওয়া হয়েছে। হঠাৎ এই পরিবর্তনের ফলে শুধু নেতৃত্বই নয়, প্লেয়িং ইলেভেনেও মুম্বই ইন্ডিয়ান্স (MI)কে একাধিক পরিবর্তন আনতে হয়েছে। এই সিদ্ধান্ত ম্যাচ শুরুর আগে বাড়িয়ে দিয়েছে উত্তেজনা ও অনিশ্চয়তা।
২০২৬ সালের আইপিএল(IPL) এ মুম্বই ইন্ডিয়ান্সের দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কা। দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ফিটনেস সমস্যা নিয়ে শনিবার ৪ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামতে পারলেন না। তবে তার জায়গায় বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। এই হঠাৎ পরিবর্তনের ফলে শুধু নেতৃত্ব নয়, প্লেয়িং ইলেভেনেও বদল আনা হয়েছে।
নতুন একাদশে এসেছে নিউ জিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনার, পেসার দীপক চাহার এবং দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বস। এর পাশাপাশি ছিটকে গেছেন ট্রেন্ট বোল্ট ও স্পিনার আল্লাহ গজনফর।ম্যাচের আগে এই পরিবর্তন বাড়িয়ে দিয়েছে উত্তেজনা এবং অনিশ্চয়তা।
DC vs MI-এর একাদশ
দিল্লি ক্যাপিটালস: অক্ষর প্যাটেল (অধিনায়ক), কেএল রাহুল (উইকেটকিপার), পাথুম নিসঙ্কা, নীতীশ রানা, বিপরাজ নিগম, ডেভিড মিলার, ত্রিস্তান স্টাবস, কুলদীপ যাদব, লুঙ্গি এনগিডি, টি নটরাজন, মুকেশ কুমার।
মুম্বই ইন্ডিয়ান্স: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), তিলক বর্মা, নমন ধীর, শেরফেন রাদারফোর্ড, মিচেল স্যান্টনার, করবিন বস, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জশপ্রীত বুমরা।


