26 C
Kolkata
Sunday, April 5, 2026
spot_img

রাজ্যে ৪,৬৬০টি অতিরিক্ত পোলিং স্টেশন : কেনো নতুন নির্দেশ কমিশনের ?

Aaj India Desk, কলকাতা : শনিবার আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে ৪,৬৬০টি অতিরিক্ত পোলিং স্টেশন (Polling Station) তৈরির নির্দেশ দিল নির্বাচন কমিশন (ECI)। একইসঙ্গে ৩২১টি পোলিং স্টেশন নতুন স্থানে স্থানান্তরেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোটার সংখ্যা নিয়ন্ত্রণ

নির্বাচন কমিশন জানিয়েছে, কোনও একটি বুথে ভোটার সংখ্যা ১,২০০ ছাড়ালে সেখানে ভোটগ্রহণে সমস্যা তৈরি হতে পারে। সেই কারণে অতিরিক্ত পোলিং স্টেশন (Polling Station) বা সহায়ক বুথ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।এই সিদ্ধান্তের ফলে ভোটগ্রহণ প্রক্রিয়া আরও দ্রুত ও সুশৃঙ্খল হবে বলে মনে করছে কমিশন। কম ভিড় মানে উত্তেজনা ও সংঘর্ষের সম্ভাবনাও কম। এতে নির্বাচন আরও শান্তিপূর্ণভাবে পরিচালনা করা সম্ভব বলে মনে করছে নির্বাচন কমিশন।

মোট বুথ সংখ্যা ৮৫ হাজারের বেশি

নতুন ৪,৬৬০টি সহায়ক বুথ যুক্ত হওয়ার পর রাজ্যে মোট পোলিং স্টেশনের (Polling Station) সংখ্যা দাঁড়াচ্ছে ৮৫,৩৭৯।এছাড়া ৩২১টি বুথের অবস্থান পরিবর্তন করা হচ্ছে, যাতে ভোটারদের পৌঁছনো আরও সহজ হয় এবং ভৌগোলিক সমস্যার কারণে কোনও অসুবিধা না হয়। সহজে বুথে পৌঁছানো গেলে এবং কম সময় লাগলে বেশি মানুষ ভোট দিতে আগ্রহী হন। ফলে ভোটারদের অংশগ্রহণ বাড়াতেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।

ভোটারদের জানানো বাধ্যতামূলক

নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, নতুন বুথ তৈরি বা পুরনো বুথের ঠিকানা পরিবর্তন হলে সংশ্লিষ্ট এলাকার প্রতিটি ভোটারকে তা জানাতে হবে। স্থানীয়ভাবে প্রচার চালানোর পাশাপাশি রাজনৈতিক দলগুলিকেও এই বিষয়ে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সব মিলিয়ে, অতিরিক্ত পোলিং স্টেশন তৈরি ও বুথ পুনর্বিন্যাসের এই সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়াকে আরও দক্ষ, স্বচ্ছ এবং ভোটার-বান্ধব করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ভিড় নিয়ন্ত্রণ, সহজে বুথে পৌঁছনো এবং দ্রুত ভোটগ্রহণ এই তিনটি দিক নিশ্চিত করতে পারলে ভোটারদের অংশগ্রহণ বাড়বে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও মজবুত হবে। তবে আসন্ন বিধানসভা নির্বাচনে আদৌ কতটা সুষ্ঠ ও নিরাপদ ভোট গ্রহণ সম্ভব হয় সেটাই এখন দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন