33 C
Kolkata
Friday, April 3, 2026
spot_img

শুধু কল্যাণ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেও দেখা গিয়েছে মোফাক্কেরুলকে?

কলকাতা: মালদার কালিয়াচকের ঘটনায় ভোটের আগে তোলপাড় রাজ্য। বুধবার মালদার কালিয়াচকের হিংসা, বিক্ষোভ এবং বিচারবিভাগীয় আধিকারিকদের আটক রাখার ঘটনা এখন রাজ্যের গন্ডি পেরিয়ে কেন্দ্রে। ভোটের ময়দানে রাজ্যের শকসকদলকে একহাত নিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আগেই IT সেলের প্রধান তথা সাংসদ অমিত মালব্য নিজের এক্স হ্যান্ডলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালিয়াচকের ঘটনার মূলচক্রী মোফাক্কেরুল ইসলামের (Mofakkerul Islam) ফটো পোস্ট করে তুলোধোনা করেন।

X Link: https://x.com/amitmalviya/status/2039986409671631203

মাল্যব্য লেখেন, “মমতা-ঘনিষ্ঠ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে আছেন মোফাক্কেরুল ইসলাম”। যদিও কল্যাণ পাল্টা জানিয়েছেন, মোফাক্কেরুলকে তিনি চেনেন না। মোফাক্কেরুলের ফেসবুক প্রোফাইলেও বেশ কিছু তৃণমূল নেতা-কর্মীর সঙ্গে ছবি দেখা গিয়েছে। এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছবি পোস্ট করল বিজেপি। পশ্চিমবঙ্গ বিজেপির তরফে এক্সে একগুচ্ছ ছবি পোস্ট করা হয়। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে মোফাক্কেরুল ইসলাম (Mofakkerul Islam) দাঁড়িয়ে আছেন বলে দাবী করে বিজেপি। ছবিগুলির সত্যতা যাচাই করেনি Aaj India।

X link: https://x.com/BJP4Bengal/status/2040006406183457159

একুশের ভোটে মিমের প্রার্থী ছিলেন মোফাক্কেরুল ইসলাম

প্রসঙ্গত, গ্রেফতারির পর পেশায় আইনজীবী হলেও মোফাক্কেরুলের (Mofakkerul Islam) সঙ্গে একের পর এক রাজনৈতিক যোগ উঠে আসছে। ২০২১-এ আসাদউদ্দিন ওয়েইসির মিমে নাম লেখান তিনি। শুধু তাই নয়, ইটাহারে মিমের প্রার্থী হিসেবে টিকিটও পান। কিন্তু মাত্র ৮৩১ টি ভোট পেয়ে গো-হারা হেরে যান ইটাহারের পোরসা হাটখোলার বাসিন্দা চল্লিশোর্ধ্ব মোফাক্কেরুল (Mofakkerul Islam)। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গ্রেফতার হওয়া ব্যক্তি মিমের লোক”।

পাল্টা তৃণমূল

পাশাপাশি তৃণমূলের তরফে এক্সে পোস্ট করা হয়, “এক্সপোজড! মালদহে অশান্তির নেপথ্যে এই তিন ‘বিজেপি-ঘনিষ্ঠ’ মুখ—১। জয়ন্ত কান্ত — মথাবাড়ি, মালদহের পুলিশ অবজারভার। অভিযোগ, তিনি বিহারের এক শীর্ষ বিজেপি নেতার স্বামী।২। মৌলানা মহম্মদ শাহজাহান আলি কাদরি — মথাবাড়ির আইএসএফ প্রার্থী। আন্দোলন সংগঠনের অভিযোগে গ্রেফতার।৩। মোফাক্কেরুল ইসলাম — মিম নেতা ও ২০২১-এর প্রার্থী। জিম্মি পরিস্থিতির ‘মূলচক্রী’ বলে অভিযোগ। বাংলাকে অস্থির করতে বহুস্তরীয় পরিকল্পনা নিয়ে কাজ করছে বিজেপি-ঘনিষ্ঠ চক্র।
সব হিসাব মিলিয়ে নিয়েছে বাংলা—কে কোথায়, সবই এখন স্পষ্ট।”

X Link: https://x.com/AITCofficial/status/2039997760972493152/photo/1

প্রসঙ্গত, মালদার কালিয়াচকের মোথাবাড়িতে বিচারক ঘেরাও-কাণ্ডে উত্তেজনা বাড়ছে। আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলি-সহ ১৮ জন ইতিমধ্যেই গ্রেফতার। সুপ্রিম কোর্টের নির্দেশে ঘটনায় এনআইএ তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে এনআইএ টিম এসডিপিও-র সঙ্গে এলাকা পরিদর্শন করে, স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন