37 C
Kolkata
Friday, April 3, 2026
spot_img

ভিডিওতে ধরা পড়লেন মন্ত্রী?’ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা’ বলে পাল্টা জবাব সাবিনার

Aaj India Desk, মালদা: বুধবার রাত থেকেই খবরের শিরোনামে উঠে এসেছে কালিয়াচক। সাতজন বিচারককে ঘণ্টার পর ঘণ্টা ঘেরাও করে রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশনও। শুক্রবার সকালেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)-র একটি দল।

এই ঘটনার দায় নিয়ে যখন সব পক্ষ একে অপরের দিকে আঙুল তুলছে, তখনই নতুন করে বিতর্ক তৈরি করেছে বিজেপির (BJP) অভিযোগ। রাজ্যের বিদায়ী মন্ত্রীর যোগ থাকার দাবি তুলে একটি ভিডিও প্রকাশ করেছে গেরুয়া শিবির।

বৃহস্পতিবার সারাদিন ধরে রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন (Sabina Yeasmin)-এর বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তাঁর অভিযোগ, গোটা ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূল (TMC)-এর শীর্ষ নেতৃত্ব এবং সেই পরিকল্পনাকে কার্যকর করেছেন সাবিনা।

এরপর বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন সমর্থককে নিয়ে বসে রয়েছেন সাবিনা ইয়াসমিন। মালব্য দাবি করেছেন, কালিয়াচকের এই ঘটনায় সাত বিচারককে আটকে রাখার ঘটনার কয়েক ঘণ্টা আগেই প্রতিবাদে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল সাবিনাকে। তিনি আরও লিখেছেন, “এখন এই পোস্ট মুছে ফেললেও কোনও লাভ হবে না, সব প্রমাণ আমাদের কাছে রয়েছে।”

যদিও এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করেছেন তৃণমূল নেত্রী সাবিনা ইয়াসমিন। তাঁর কথায়, “শুভেন্দু অধিকারী আমাকে সবসময়ই ভয় পায়। ভোট এলেই ওর ভয় বেড়ে যায়। শুভেন্দুর এই ভয়টাই আমার ভালো লাগে।” উল্লেখ্য, দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে মোথাবাড়ির বিধায়ক হিসেবে পরিচিত হলেও এবার তাঁর কেন্দ্র পরিবর্তন হয়েছে। তৃণমূলের তরফে এবারে তাঁকে সুজাপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন সাবিনা।

KaliachakControversy WestBengalPolitics BJPvsTMC WestBengalAssemblyElection202

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন