28.1 C
Kolkata
Wednesday, April 1, 2026
spot_img

নন্দীগ্রামে শুভেন্দু পৌঁছতেই ‘চোর চোর’ ধ্বনি—মুসলিমদের পাশে থাকার আশ্বাস বিরোধী দলনেতার

নন্দীগ্রাম: একুশের ভোটে এই নন্দীগ্রামেই মমতাকে পরাস্ত করেছিলেন তিনি। সেবার নন্দীগ্রামই ছিল বিধানসভা ভোটের ‘হাইভোল্টেজ’ আসন। এবার যদিও স্পটলাইট ছিনিয়ে নিয়েছে মমতার ভবানীপুর। সেটিও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) “ডবল বাজি”-র দৌলতেই। তবে নন্দীগ্রামে ভোটের আগের উত্তেজনা একেবারেই যে ফিকে, তা নয়। বুধবার নন্দীগ্রামে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী।

X link: https://x.com/SuvenduWB/status/2039255773809930405

সূত্রের খবর, তাঁর গাড়ি লক্ষ্য করে “জয় বাংলা” স্লোগান দিতে শুরু করেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। অভিযোগ, তাঁকে দেখে “চোর চোর” স্লোগান দেওয়া হয়। ঘটনায় গাড়ি থেকে নেমে পাল্টা জবাব দেন শুভেন্দু (Suvendu Adhikari)। স্লোগানকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এসব করে কোনও লাভ হবে না। এবারে একুশের মতো পরিস্থিতি হতে দেওয়া হবে না। সবার কাছে আবেদন করার অধিকার আমার আছে, আর সবার সঙ্গে আমার সম্পর্কও ভালো।”

নন্দীগ্রামের সংখ্যালঘুদের নিয়ে পোস্ট করেন শুভেন্দু

বস্তুত, এদিন বিজেপির মাইনরিটি মোর্চার রাকিবুল শেখের বাড়ি যাচ্ছিলেন তিনি। অভিযোগ, রাকুবুলকে নাকি সামাজিকভাবে বয়কট, এমন কি পানীয় জল টুকু বন্ধ করার মতো অত্যাচার শুরু করেছে। তাঁর পাশে দাঁড়াতেই এদিন নন্দীগ্রাম যাচ্ছিলেন বলে এক্সের পোস্টে লেখেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি লেখেন, “ঘটনার খবর পেয়ে আজ ভেকুটিয়া অঞ্চলের দেওয়ান চক গ্রামে বিজেপি মাইনরিটি মোর্চার রাকিবুল ভাইসহ অন্যান্য রাষ্ট্রবাদী মুসলিম ভাইদের সঙ্গে দেখা করে সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দিলাম।”

এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “শুভেন্দু বাংলা-বিরোধী বলেই ‘জয় বাংলা’ স্লোগান শুনতে পারছেন না।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন