32 C
Kolkata
Wednesday, April 1, 2026
spot_img

সাভারকার, গুজরাটিদের নিয়ে কী বললেন মহুয়া মৈত্র? বিতর্কিত মন্তব্যে বিজেপির নিশানায় তৃণমূল সাংসদ!

কলকাতা: বাংলার মনীষীদের “অপমান” নিয়ে সুর চড়ায় শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার বীর সাভারকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যে বিজেপির কোপের মুখে পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। সমাজমাধ্যমে মহুয়া মৈত্রের একটি বক্তব্যের অংশ পোস্ট করতে তুলোধোনা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দু লেখেন, “নির্লজ্জতার চূড়ান্ত!” শ্রীমতি মহুয়া মৈত্র, মমতা বন্দ্যোপাধ্যায়-এর প্রিয় তৃণমূল সাংসদ, কেবল গুজরাটি সম্প্রদায়কেই অপমান করেননি, তিনি ভারতের আত্মকেও অপমান করেছেন।

গুজরাটিদের স্বাধীনতা সংগ্রামে অবদানকে প্রশ্নবিদ্ধ করা কেবল একটি রাজ্য বা তার গণ্যমান্য সম্প্রদায়ের সম্মানকে আঘাত করা নয়, এটি সরাসরি মহাত্মা গান্ধী ও “লৌহমানব” সরদার বল্লভভাই প্যাটেল-এর ঐতিহ্যের উপর আক্রমণ।” শুভেন্দু (Mahua Moitra) আরও লেখেন, “যারা পশ্চিমবঙ্গকে দুর্নীতি ও “সিন্ডিকেট রাজ”-এর আঁতুড়ঘরে পরিণত করেছে, তাদের অন্যদের দেশপ্রেমের সার্টিফিকেট দেওয়ার কোনও অধিকার নেই। তৃণমূলের এই তথাকথিত “ভারতবিরোধী” মানসিকতার জবাব পশ্চিমবঙ্গের মানুষই উপযুক্তভাবে দেবে।”

X Link: https://x.com/SuvenduWB/status/2039288615847747935

এরপর হাইভোল্টেজ আসন ভবানীপুরের ভোটারদের উদ্দেশ্যেই কার্যত বলেন, “ভবানীপুরে বসবাসকারী গুজরাটি সম্প্রদায়ের সম্মানিত সদস্যদের কাছে আমার আবেদন, তৃণমূলের এই বিদ্বেষপূর্ণ ও অসম্মানজনক মনোভাব সম্পর্কে সচেতন হোন। একইসঙ্গে আমি গুজরাটি সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই, বাঙালিরা দেশের প্রতিটি সম্প্রদায়কে, যেমন মারোয়ারি, বিহারি, পাঞ্জাবি এবং অন্যান্যদের, নিজেদেরই অংশ বলে মনে করে।”

কি বলেছিলেন মহুয়া?

প্রসঙ্গত, একটি সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) বলেন, “স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গুজরাটিদের কি অবদান রয়েছে? শুধুমাত্র বীর সাভারকার ছাড়া তো আর কারও নাম জানা যায় না! তাও আবার যিনি কিনা ব্রিটিশ সরকারের কাছে একাধিকবার ক্ষমা চেয়ে চিঠি দিয়েছিলেন!”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন