32 C
Kolkata
Wednesday, April 1, 2026
spot_img

প্রচারপথে ফের বাধা! প্রবল ঝড়ের মুখে মমতার কপ্টার, কীভাবে পৌঁছলেন নেত্রী?

মুর্শিদাবাদ: দুর্যোগ যেন পিছু ছাড়ছে না! ভোটের প্রচারের শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) যেন পরিহাস করছে আবহাওয়া! প্রবল ঝরবৃষ্টির জেরে গত সপ্তাহেই উত্তরবঙ্গে মমতার প্রচার, জনসভা পিছিয়ে যায়। সম্প্রতি দুর্গাপুরের অন্ডাল থেকে ফেরার সময় প্রবল দুর্যোগের মুখে পরে তাঁর কপ্টার। প্রায় দেড় ঘন্টা আকাশেই উড়তে থাকে মুখ্যমন্ত্রীর কপ্টারটি।

এবার ফের মুর্শিদাবাদে বিপদের মুখে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। এদিন মুর্শিদাবাদের বড়ঞায় জনসভা করতে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকে নবগ্রামে যাওয়ার কথা ছিল তাঁর। নির্দিষ্ট সময়ই নবগ্রামের উদ্দেশ্যে উড়ান শুরু করতেই প্রবল ঝড়ের মুখে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কপ্টার।

প্রাকৃতিক দুর্যোগের কারণে নবগ্রামের মাটিতে নামতে পারেনি সেটি। অগত্যা, বড়ঞাতেই ফিরিয়ে আনা হয় কপ্টারটিকে। এরপর বড়ঞা থেকে সড়কপথেই নবগ্রামের উদ্দেশ্যে রওনা হন বিদায়ী মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, দুপুর ২টা ১০ মিনিটে বড়ঞা থেকে নবগ্রামের উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ওই সময় আবহাওয়া স্বাভাবিক থাকায় কোনোরকম ঝুঁকি ছিল না। কিন্তু কপ্টার নবগ্রামের দিকে এগোতেই হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে ওঠে, ঝড় বইতে শুরু করে। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর কপ্টার দ্রুত ফিরিয়ে আনা হয়, এবং পরে তিনি গাড়ি চেপে নবগ্রামে পৌঁছন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন