27 C
Kolkata
Tuesday, March 31, 2026
spot_img

প্রতিশ্রুতির দৌড়ে বিজেমূল-কে ছাপিয়ে গেলেন হুমায়ুন! মহিলাদের জন্য রেকর্ড ভাতার অঙ্গীকার!

বহরমপুর: নামের সঙ্গে জুড়ে আছে ‘ভোট-কাটুয়া’ তকমা। মুর্শিদাবাদের পাড়ায় পাড়ায় চায়ের দোকানে ভোটের আবহে একটাই কথা, “এবার হাড্ডাহাড্ডি লড়াই! তার উপর এবার ময়দানে হুমায়ুন (Humayun Kabir)!” ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূল-বিজেপি দ্বিমুখী সংঘাতে তৃতীয় শক্তি হিসেবে উঠে আসতে মরিয়া আম জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো হুমায়ুন কবির। সিপিএম, আইএসএফ, মিমের সঙ্গে মেগাজোটের আস্ফালন করলেও শেষ পর্যন্ত তাঁর সঙ্গে হাত মিলিয়েছেন মিম-প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

গতকালই পদত্যাগপত্র জমা দিয়েছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মঙ্গলবার বহরমপুরে সাংবাদিকদের সামনে তিনি বললেন, “কাল তৃণমূল থেকে পদত্যাগপত্র জমা দিয়েছি। আগামীকাল আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে মেগা-র‍্যালি করব”। বুধবারের জনসভায় ৫০ হাজার মানুষের আগরম ঘটবে বলে আত্মবিশ্বাসী হুমায়ুন (Humayun Kabir)।

X link: https://x.com/ANI/status/2038938937201398026

এদিন ফের তিনি বলেন, “মমতাকে ক্ষমতায় আসতে দেব না। লক্ষ্মীর ভান্ডারে ১৫০০ টাকা ভাতা দিচ্ছেন উনি। আমি ক্ষমতায় এলে মহিলাদের ৩৫০০ টাকা ভাতা দেব”। আগামীকালই নির্বাচনী কর্মসূচী ঘোষণা করবেন বলেও জানালেন আম জনতা উন্নয়ন পার্টি প্রমুখ হুমায়ুন। তিনি আরও বলেন, “শুভেন্দু অধিকারী ‘হিন্দু-হিন্দু’ করা ছাড়া আর কিছুই করেন না। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ভোট নিয়ে তিনবার মুখ্যমন্ত্রী হওয়ার পর মন্দির নির্মাণ করেন। তিনি জগন্নাথ ধাম গড়ে তুলেছেন! এমনকি রাজারহাটেও তিনি মুসলিমদের জমি অধিগ্রহণ করে একটি দুর্গামন্দির নির্মাণ করছেন। তিনি যখন হিন্দুদের জন্য কাজ করেন, তখন আমি কি মুসলিমদের জন্য কাজ করব না?”

উল্লেখ্য, ক্ষমতায় এলে মহিলাদের আকাউন্টে ৩০০০ টাকা প্রতি মাসে ঢুকবে বলে অঙ্গীকার করেছে বিজেপি। প্রতিশ্রুতির দৌড়ে তৃণমূল, বিজেপির থেকেও এগিয়ে গেলেন হুমায়ুন। নাম না করে হুমায়ুন কবিরকে (Humayun Kabir) ‘গদ্দার’ বলে একাধিকবার উল্লেখ করেছে শাসকদল। শুধু তাই নয়, মুসলিমদের “ধোঁকা” দিচ্ছেন তিনি বলে দাবী বিজেপির। কিন্তু ভোটের ফলাফলের দৌড়ে কি তিনি এগোতে পারবেন? জানা যাবে ৪ মে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন