Aaj lndia Desk,উত্তর প্রদেশ: উত্তর ভারতের যোগাযোগ ব্যবস্থায় নতুন অধ্যায় সূচনা করল জেওয়ারের আন্তর্জাতিক বিমানবন্দর (Jewar International Airport)। এদিন প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।উদ্বোধনের মঞ্চ থেকেই মোদীর দাবি, এই বিমানবন্দর শুধু একটি পরিকাঠামো নয় এটি উত্তর ভারতকে সরাসরি বিশ্বমানের সংযোগে যুক্ত করার এক বড় পদক্ষেপ। তাঁর কথায়, ভবিষ্যতে এমনভাবে এই বিমানবন্দর গড়ে তোলা হচ্ছে, যেখানে প্রায় প্রতি দুই মিনিট অন্তর একটি করে ফ্লাইট ওঠানামা করতে পারবে। শুধু উদ্বোধনেই সীমাবদ্ধ থাকেননি প্রধানমন্ত্রী। বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক সংকটের প্রভাব নিয়েও বক্তব্য রাখেন তিনি। ইঙ্গিত দেন, এই ধরনের বৃহৎ পরিকাঠামো প্রকল্পই ভারতের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। সব মিলিয়ে, জেওয়ার বিমানবন্দরকে ঘিরে কেন্দ্রের বার্তা স্পষ্ট গ্লোবাল কানেক্টিভিটির দৌড়ে ভারতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই বড় পদক্ষেপ।
শনিবার জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনে অংশ নেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)বলেন, এই বিমানবন্দর পশ্চিম উত্তরপ্রদেশের যাতায়াত ব্যবস্থা ও অর্থনীতিকে এক নতুন মাত্রা দেবে।মোদী আরও জানান, নয়ডা, আগ্রা, মথুরা, আলিগড়, গাজিয়াবাদ, মেরঠ, এটাওয়া, বুলন্দশহর ও ফরিদাবাদের মানুষরা সরাসরি উপকৃত হবেন। তিনি উল্লেখ করেন, শুধু যাত্রী সুবিধা নয়, এই বিমানবন্দর অঞ্চলের বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগের সম্ভাবনাকেও বাড়াবে।
সার্বিকভাবে, জেওয়ার বিমানবন্দরকে ঘিরে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর এই উপস্থিতি স্পষ্ট বার্তা দিচ্ছে উত্তর ভারতের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনছে এই প্রকল্প।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) জেওয়ার বিমানবন্দর উদ্বোধনের সময় আরও বলেন, নতুন বিমানবন্দর শুধু যাতায়াত নয়, যুব সমাজের জন্যও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। তাঁর কথায়, “এই বিমানবন্দর পশ্চিম উত্তরপ্রদেশের কৃষক, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। এখান থেকে ফ্লাইট উড়ে যাবে বিশ্বের নানা প্রান্তে, এবং এটি উন্নত উত্তরপ্রদেশের প্রতীক হয়ে উঠবে।”প্রধানমন্ত্রী রাজ্যের মানুষকেও অভিনন্দন জানান এবং জোর দেন বিকশিত উত্তরপ্রদেশ, বিকশিত ভারতের লক্ষ্যকে। বিমানবন্দরকে কেন্দ্র করে এই অঞ্চলের অর্থনীতি, ব্যবসা ও আন্তর্জাতিক সংযোগ আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


