Aaj India Desk, কলকাতা : আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে BJP বুধবার আরও ১৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে সেই তালিকায় স্থান করে নিয়েছে অভয়ার মায়ের নাম।
কয়েকদিন আগেই ‘অভয়া’র বাবা-মা রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেন। তাঁদের দাবি, মেয়ের মৃত্যুর বিচার ও কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। প্রার্থী ঘোষণার পর নির্যাতিতার মা রত্না দেবনাথ বলেন, “মহিলাদের নিরাপত্তার জন্যই আমাকে রাজনীতিতে আসতে হয়েছে। রাজ্যে দুর্নীতি চরমে। তাই এই সরকারকে সরাতে বিজেপিতে (BJP) যোগ দিয়েছি।” তিনি আরও অভিযোগ করেন, তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষ রয়েছে। সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, রাজনীতিতে সক্রিয় হলে ন্যায়বিচারের লড়াই আরও জোরদার হবে।
এতদিন গোপন রাখা পরিচয় প্রকাশের সিদ্ধান্তও জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনেই এতদিন পরিচয় গোপন রাখা হয়েছিল। তবে প্রাপ্তবয়স্ক নির্যাতিতা বা তাঁর পরিবার চাইলে পরিচয় প্রকাশ করতে পারে, এই আইনি সুযোগের ভিত্তিতেই এখন তিনি নিজের পরিচয় সামনে আনতে চান।
তবে এই ঘটনায় নিজের মেয়ের মৃত্যুর আড়ালে রত্না দেবনাথ আসলে নিজের স্বপ্ন পূরণ করছেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। অন্যদিকে, বিশেষজ্ঞদের মতে, আরজি কর কাণ্ডের মতো সংবেদনশীল ইস্যুকে সামনে রেখে প্রার্থী নির্বাচন বিজেপির একটি কৌশলগত পদক্ষেপ। রাজনৈতিক মহলের মতে, এর মাধ্যমে নারী নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রশ্নকে নির্বাচনী ইস্যু হিসেবে তুলে ধরার চেষ্টা করে সহানুভূতি আদায়ের মাধ্যমে ভোটে জেতার চেষ্টা করছে বিজেপি।
প্রার্থী তালিকার গুরুত্বপূর্ণ নামগুলি:
বিজেপির (BJP) ঘোষিত তালিকায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, দুই অঞ্চলেই প্রার্থীদের নাম রয়েছে। উল্লেখযোগ্যভাবে, কুচবিহার দক্ষিণে রথীন্দ্র নাথ বসু, উত্তরপাড়ায় দীপাঞ্জন চক্রবর্তী, সিঙ্গুরে ডা. অরূপ কুমার দাসের নাম রয়েছে। পাশপাশি রাজগঞ্জ, হেমতাবাদ ও সাঁইথিয়ার মত তফসিলি আসনগুলিতেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে উল্লেখ্য, তৃতীয় দফাতেও কোনো সংখ্যালঘুর নাম নেই বিজেপির প্রার্থী তালিকায়।
মোট ১৯ টি আসনের প্রার্থী কারা ?
কুচবিহার দক্ষিণ: রথীন্দ্র নাথ বসু
রাজগঞ্জ (এসসি): দিনেশ সরকার (হরাধন সরকার)
ইসলামপুর: চিত্রজিৎ রায়
হেমতাবাদ (এসসি): হরিপদ বর্মন
ইংলিশ বাজার: অম্লান ভাদুড়ি
শান্তিপুর: স্বপন দাস
পানিহাটি: রত্না দেবনাথ
হাওড়া মধ্য: বিপ্লব মণ্ডল
উত্তরপাড়া: দীপাঞ্জন চক্রবর্তী
সিঙ্গুর: ডা. অরূপ কুমার দাস
চন্দননগর: দীপাঞ্জন কুমার গুহ
চুঁচুড়া: সুবীর নাগ
হরিপাল: মধুমিতা ঘোষ
তমলুক: ডা. হরে কৃষ্ণ বেরা
মেদিনীপুর: ডা. শংকর গুচ্ছৈত
পূর্বস্থলী দক্ষিণ: প্রাণকৃষ্ণ তপাদার
কাটোয়া: কৃষ্ণ ঘোষ
সাঁইথিয়া (এসসি): কৃষ্ণ কান্ত সাহা
নলহাটি: অনিল


