26 C
Kolkata
Thursday, March 26, 2026
spot_img

ভোটের চাপে শিক্ষকরা, থমকে যেতে পারে নিয়োগ? হাইকোর্টের দ্বারস্থ SSC

Aaj India, কলকাতা: এপ্রিলে ভোট, আর সেই ভোটের চাপে অনিশ্চয়তায় এসএসসি(SSC) নিয়োগ প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের(Supreme Court) নির্ধারিত সময়সীমা মেনে নিয়োগ শেষ করা নিয়ে শঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন (SSC)। বিচারপতি কৃষ্ণা রাওয়ের(Krishna Rao) এজলাসে বিষয়টি উত্থাপন করা হয়েছে।

বুধবার এসএসসির তরফে আদালতে জানানো হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ৩১ আগস্টের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। যদিও প্রথমে মার্চের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ ছিল, পরে তা বাড়ানো হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সময়সীমা মানা কঠিন হয়ে উঠছে বলেই দাবি কমিশনের।

এসএসসি জানায়, তাদের মোট কর্মী সংখ্যা মাত্র ৩৫ জন। তার মধ্যে ২৪ জনকে নির্বাচন কমিশন ভোটের কাজে নিয়োগ করেছে। অন্যদিকে, স্কুল নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়াও চলছে। ফলে প্রয়োজনীয় কর্মী না থাকলে নির্ধারিত সময়ের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করা প্রায় অসম্ভব। কমিশনের আরও দাবি, তারা একটি স্বশাসিত সংস্থা। সেখান থেকে এভাবে কর্মী সরিয়ে নেওয়া উচিত নয়। এই পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপ চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। জানা গিয়েছে, আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে।

উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলা যায় সুপ্রিম কোর্টে, কিন্তু সেখানেও হাইকোর্টের সিদ্ধান্ত বহাল থাকে। এরপর অযোগ্য প্রার্থীদের বাদ দিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয় আদালত। ইতিমধ্যেই বিভিন্ন স্তরের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে, চলছে ইন্টারভিউ। তবে ভোটের ডিউটির চাপে সেই প্রক্রিয়া এখন প্রশ্নের মুখে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন