29 C
Kolkata
Tuesday, March 24, 2026
spot_img

প্রচারে বেরিয়ে ৫ প্রতিশ্রুতি : নিজের কথা রাখতে পারবেন তৃনমূল সেনাপতি ?

Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগণা : এপ্রিলের শেষ দিকে নির্ধারিত বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সব রাজনৈতিক দলই প্রচারে (Political Campaign) নেমেছে। তাতে পিছিয়ে নেই রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে নির্বাচনী প্রচার শুরু করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচটি প্রধান প্রতিশ্রুতি ঘোষণা করেন। পাশাপাশি, ওই কেন্দ্রে ৪০ হাজার ভোটে জয়ের লক্ষ্যও নির্ধারণ করেন তিনি।

কী কী প্রতিশ্রুতি ঘোষণা করা হলো ? 

প্রচারে বেরিয়ে (Political Campaign) সভা থেকে তিনি জানান, তৃণমূল চতুর্থবার ক্ষমতায় এলে প্রথম পর্যায়েই পাঁচটি কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এর মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু রাখা, আবাস যোজনার মাধ্যমে সবার জন্য বাড়ি, প্রতিটি ব্লক ও শহরে বাড়ি বাড়ি চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া, কেন্দ্র সাহায্য না করলেও পাইপলাইনে পানীয় জল সরবরাহ নিশ্চিত করা এবং প্রবীণদের জন্য বার্ধক্যভাতা চালু করা।

এছাড়াও তিনি বলেন, ক্ষমতায় ফিরলে ৩০ হাজার কোটি টাকার কৃষি বাজেট ঘোষণা করা হবে। পাথরপ্রতিমা কেন্দ্রের ভোটের ব্যবধান নিয়েও লক্ষ্য স্থির করেন তৃণমূলের এই নেতা। গত নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ২২,১৩৪ ভোটে জয়ী হন। এবারে সেই ব্যবধান বাড়িয়ে ৪০ হাজারে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

ভোটের আগে উঠছে প্রশ্ন 

ভোটের ময়দানে প্রতিশ্রুতির ঝুলি যত বড় হচ্ছে, ততই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বাস্তবায়ন নিয়ে। বিশেষ করে একাধিক সামাজিক প্রকল্প, অবকাঠামো উন্নয়ন এবং ভর্তুকিভিত্তিক প্রতিশ্রুতির ক্ষেত্রে রাজ্যের আর্থিক সক্ষমতা ও কেন্দ্র-রাজ্য সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অতীত অভিজ্ঞতায় কিছু প্রকল্প বাস্তবায়িত হলেও সব প্রতিশ্রুতি পূরণ হয়নি, এমন নজিরও রয়েছে। ফলে বিরোধীদের দাবি, এই ধরনের ঘোষণা অনেকাংশেই ভোটারদের আকৃষ্ট করার কৌশল। ভোটের আগে প্রচারে (Political Campaign) বেরিয়ে একাধিক আশ্বাস দেওয়া হলেও বাস্তবে অধিকাংশ আশ্বাস কেবল বাতাসেই ঘুরে বেড়ায়। সব মিলিয়ে, ভোটের আগে দেওয়া এই প্রতিশ্রুতিগুলি বাস্তবে কতটা রূপায়ণ হয়, সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন