22 C
Kolkata
Tuesday, March 24, 2026
spot_img

“ওরা শুধু ব্যবসা বোঝে”, “মুসলিমদের একঘরে করবে”! মিম-হুমায়ুন জোটে তীব্র কটাক্ষ বিজে-মূলের!

কলকাতা: “হারাইয়া, তাড়াইয়া” হুমায়ুনের (Humayun Kabir) পাশে এখন শুধু আসাদউদ্দিনের মিম। ভোট কাটাকাটির লড়াইয়ে নেমে পড়েছেন আম জনতা উন্নয়ন-সুপ্রিমো হুমায়ুন কবির। রবিবারই ১৫৩ আসনে প্রার্থী ঘোষণা করেছেন তিনি। অন্যদিকে, হুমায়ুন-ওয়েইসি জোট নিয়ে কটাক্ষের ঝড় তুলেছে তৃণমূল, বিজেপি।

বিজেপির চরমপন্থী বিধায়ক টি. রাজা সিং-এর বক্তব্য, ভোটের নির্ঘণ্ট বেরিয়ে গিয়েছে। এদিকে, মুর্শিদাবাদে বাবরি মসজিদ পুনর্নির্মাণের কাজ করছেন হুমায়ুন কবির (Humayun Kabir)। এখন তিনি এআইএমআইএম‑এর সঙ্গে যুক্ত হয়ে ১০০টিরও বেশি প্রার্থী দাঁড় করানোর পরিকল্পনা ঘোষণা করেছেন।

X Link: https://x.com/ANI/status/2035983681148596573

টি রাজা সিং-এর দাবী, “এটা আসলে ওয়েইসির বুদ্ধি! ওদের কাছে ব্যবসাই আসল। মুসলিমদের সঙ্গে আদপে প্রতারণা করছে”। পাশাপাশি বিজেপি বিধায়ক আরও বলেন, “পশ্চিমবঙ্গে ‘ল্যান্ড জিহাদ’ চলছে এবং বাংলা হিন্দুরা পরিবর্তন চাইছে। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচন হারাবেন এবং বিজেপি জয়ী হবে”।

সৌগত রায়ের গলাতেও একই সুর

বিজেপি বিধায়কের সুরেই হুমায়ুন-ওয়েইসি জোট নিয়ে কটাক্ষ করেছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “এই জোটের ফলে বাংলার মুসলিমরা একঘরে হয়ে যাবেন। ওয়েইসি আসলে পেছনের দরজা দিয়ে বিজেপিকে সাহায্য করছে”।

X Link: https://x.com/PTI_News/status/2035966516433490006

প্রসঙ্গত, ছাব্বিশের ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুরের মতো হাইভোল্টেজ কেন্দ্রেও প্রার্থী দিয়ে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। তিনি বলেন, “দল ১৮২টি আসনে লড়াই করবে, প্রয়োজনে সংখ্যা কিছুটা বাড়তে পারে।” ইস্তেহারে স্বাস্থ্যব্যবস্থা উন্নয়ন, মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দেওয়া হবে বলেও তিনি জানান।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন