23 C
Kolkata
Saturday, March 21, 2026
spot_img

ইদের ময়দানে মমতা, কালীঘাটে শুভেন্দু! ভোটের আগে ধর্মীয় বার্তায় জোর কার?

Aaj India, কলকাতা: ভোটের দামামা বেজে গিয়েছে। আর মাত্র কটা দিন বাকি ২০২৬-এর বিধানসভা নির্বাচনের। তার মধ্যেই ইদের (Eid) সকালকে ঘিরে রাজ্য রাজনীতি উত্তাপ হয়ে উঠেছে। শাসক-বিরোধী – সব শিবিরই আজ জনসংযোগে নামতে মরিয়া, স্পষ্ট রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে চাইছে এই উৎসবের দিনেই।

ইদের শুভেচ্ছা বিনিময়ে এদিন রেড রোডে হাজির হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandopadhyay)। তাঁর সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Bandopadhyay)। নামাজের ময়দান থেকেই সংখ্যালঘু ভোটব্যাঙ্কের উদ্দেশে বার্তা দেন মমতা। ফের সরব হন এসআইআর (SIR) ইস্যুতে। অভিযোগ করেন, বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তাঁর কথায়, “পরিবারের সদস্য হিসেবে আপনাদের জন্য লড়ব”-এই বার্তায় স্পষ্ট রাজনৈতিক সুর।

অন্যদিকে, একই সময় ময়দানে সক্রিয় বিরোধী শিবিরও। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) কালীঘাট মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন। সেখান থেকেই জনসংযোগে নামার প্রস্তুতি নেন তিনি। বিজেপির অন্যান্য প্রার্থীরাও আজ মন্দিরমুখী। এই ধর্মীয় আবহকে সামনে রেখে ভোটের প্রচারে জোর দিচ্ছে গেরুয়া শিবির।

পিছিয়ে নেই বাম শিবিরও। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার (Communist Party of India) প্রার্থীরাও আজ পথে নামছেন বলে সূচিতে জানা যাচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই তাদের মূল লক্ষ্য।

সব মিলিয়ে, ইদের সকালেই রাজ্যে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক প্রতিযোগিতার ছবি। উৎসবের আবহে সৌহার্দ্যের বার্তার পাশাপাশি, ভোটের অঙ্ক কষতে ব্যস্ত প্রতিটি দলই – এমনটাই স্পষ্ট আজকের এই জনসংযোগ কর্মসূচিতে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন