22 C
Kolkata
Saturday, March 21, 2026
spot_img

দাম বাড়ল জ্বালানির, চাপ বাড়ল জনজীবনে – আজকের নতুন রেট জানুন

Aaj India, কলকাতা: আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল পেট্রোলের মূল্যবৃদ্ধির (Petrol Price Hike), আর সেই আশঙ্কাই সত্যি হল। মধ্যপ্রাচ্যের অশান্তির প্রভাব এবার সরাসরি পড়ল জ্বালানির দামে। তবে সাধারণ পেট্রোল নয়, দাম বেড়েছে শুধুমাত্র প্রিমিয়াম পেট্রোলের(Premium Petrol Price)। লিটার প্রতি ২ টাকা করে বেড়েছে এই বিশেষ জ্বালানির দাম। একই সঙ্গে প্রিমিয়াম ডিজেলের মূল্যও বাড়ানো হয়েছে। আজ থেকেই নতুন দাম কার্যকর হয়েছে, যদিও সাধারণ পেট্রোলের দামে কোনও পরিবর্তন হয়নি।

হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (Hindustan Petroleum Corporation Limited)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হওয়ায় প্রিমিয়াম জ্বালানির দাম বাড়ানো হয়েছে। তবে সাধারণ পেট্রোলের দাম আগের মতোই রাখা হয়েছে।

প্রিমিয়াম পেট্রোলের বিভিন্ন ধরনের ক্ষেত্রে লিটার প্রতি ২ টাকা থেকে ২ টাকা ৩০ পয়সা পর্যন্ত বৃদ্ধি হয়েছে। এর মধ্যে রয়েছে হাই-অক্টেন জ্বালানি যেমন এক্সপি৯৫ (XP95) এবং HPCL-এর পাওয়ার পেট্রোল। পাশাপাশি শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের দামেও বড়সড় বৃদ্ধি দেখা গেছে। আগে যেখানে ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম ছিল লিটার প্রতি ৮৭ টাকা ৬৭ পয়সা, তা বেড়ে এখন হয়েছে ১০৯ টাকা ৫৯ পয়সা। উল্লেখ্য, উন্নত ইঞ্জিন পারফরম্যান্স এবং মসৃণ ড্রাইভিংয়ের জন্য সাধারণত এই প্রিমিয়াম পেট্রোল ব্যবহার করা হয়।

বিশ্ববাজারে অনিশ্চয়তা থাকলেও সাধারণ পেট্রোলের দামে কোনও পরিবর্তন হয়নি। HPCL তাদের এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছে, ক্রুড অয়েলের সরবরাহে আপাতত কোনও ঘাটতি নেই এবং অতিরিক্ত কার্গো আসছে। ফলে আগামী দিনে দেশের জ্বালানি সরবরাহ আরও স্থিতিশীল হবে বলেই আশাবাদী সংস্থা।

সাধারণ পেট্রোলের দাম অপরিবর্তিত থাকায় আপাতত বাস বা ট্যাক্সির ভাড়া বৃদ্ধির সম্ভাবনা নেই। তবে অটোর জ্বালানির ক্ষেত্রে চাপ বাড়ছে। গত সপ্তাহে যেখানে দাম বেড়েছিল ৫ টাকা, সেখানে চলতি সপ্তাহে আরও ৮ টাকা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এলএনজি সরবরাহেও চাপ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন