24.2 C
Kolkata
Monday, March 16, 2026
spot_img

“শেষ মুহূর্তের পোল গিমিক”! মমতার DA ঘোষণায় কটাক্ষের ঝড় শুভেন্দুর!

কলকাতা: ভোট ঘোষণার এক ঘণ্টা আগে “রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক-অশিক্ষক কর্মীদের কথা মনে পড়ল”! মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডিএ (DA) নিয়ে এস্কের পোস্টের পরই কটাক্ষের ঝড় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও “এখনও পর্যন্ত এক পয়সাও না দিয়ে, রাজ্যের সম্পদ লুট করে শেষ মুহূর্তের পোল গিমিক”! এটা কি ধরণের “মশকরা” বললেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণাকে তৃণমূলের “ক্লাসিক নির্বাচনী ড্রামা” বলেও খোঁচা মারলেন শুভেন্দু (Suvendu Adhikari)।

X link: https://x.com/SuvenduWB/status/2033123749961384127

ভোট ঘোষণার ৫৫ মিনিট আগে ডিএ ঘোষণা

প্রসঙ্গত, রবিবার বিকেল ৪ টেয় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক শুরু। পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের ভোটের সময়সূচী ঘোষণা করবেন জ্ঞানেশ কুমার। নিয়ম অনুযায়ী, ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর আর কোনোরকম প্রকল্পের ঘোষণা করতে পারবে না রাজনৈতিক দল। সেইকারণেই ঠিক শেষ মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের মন ভোলাতে এই ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলছে বিরোধীরা।

কি লেখেন মমতা?

এক্সে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লেখেন, “আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে, আমাদের ‘মা-মাটি-মানুষ’ সরকার তার সকল কর্মী ও পেনশনভোগী—সহ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর লক্ষ লক্ষ শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং পঞ্চায়েত, পৌরসভা ও অন্যান্য স্থানীয় সংস্থার মতো অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর কর্মী ও পেনশনভোগীদের কাছে করা প্রতিশ্রুতি পূরণ করেছে।” তিনি আরও লেখেন, “আমাদের অর্থ দপ্তর কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে বর্ণিত পদ্ধতি অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাস থেকে তাঁরা তাঁদের ‘ROPA 2009’-এর বকেয়া মহার্ঘ ভাতা (DA arrears) পেতে শুরু করবেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন