24.2 C
Kolkata
Sunday, March 15, 2026
spot_img

ডবল সিটে শুভেন্দু? নন্দীগ্রামের পর ভবানীপুরেও মমতাকে চ্যালেঞ্জ? জল্পনা তুঙ্গে!

কলকাতা: একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রামে মমতাকে হারিয়ে বিরোধী দলনেতার আসনে বসেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরপর ভবানীপুর (Bhawanipur) উপনির্বাচনে জয়ী হয়ে মমতা মুখ্যমন্ত্রী থাকার সাংবিধানিক শর্ত পূরণ করেন। ছাব্বিশের ভোটে ফের মমতার গড়ে শুভেন্দুর ছায়া? ভোটের ঢাকে কাঠি পড়তেই শাসক-বিরোধী প্রার্থী তালিকাকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে।

দু-দিন আগেই প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে যোগ দিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার মোদীর সভার পাশাপাশি, আনুষ্ঠানিকভাবে প্রথম ধাপে প্রার্থী তালিকাও প্রকাশ করতে পারে বিজেপি, বলে জানা গিয়েছে। দিল্লির বৈঠকে প্রায় ১৬০ জনের নাম চূড়ান্ত করে ফেলেছে বিজেপি বলে বিজেপি সূত্রে জানা যায়। এবার সূত্রের খবর, নন্দীগ্রামের পাশাপাশি মমতার ভবানীপুর (Bhawanipur) থেকেও লড়তে পারেন শুভেন্দু। শুধু তাই নয়, দলীয় সূত্রে খবর, উত্তর কাঁথি থেকে প্রার্থী হতে পারেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী!

চ্যালেঞ্জ ছুঁড়েছে তৃণমূল

শুভেন্দুর (Suvendu Adhikari) ডবল লড়াইয়ের বিষয়টি সামনে আসতেই বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়েছে তৃণমূল। তৃণমূলের তোপ, শুভেন্দু অধিকারী বা বিজেপির সাহস থাকলে শুধু ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রেই লড়াই করুক। বলা বাহুল্য, ভবানীপুরে দাঁড়ানোর ইঙ্গিত বেশ কয়েকবার দিয়েছেন শুভেন্দু অধিকারী। বাড়িয়েছিলেন আনাগোনাও।

৭০ নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছে ‘ওয়ার রুম’

দলীয় সূত্রে খবর, মমতার ঘাঁটি ভবানীপুরে (Bhawanipur) সংগঠনকে মজবুত করতে কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের চক্রবেড়িয়া রোডে একটি বাড়ির নীচতলায় ‘ওয়ার রুম’ তৈরি করেছে বিজেপি। প্রসঙ্গত, কলকাতা পুরসভার ৮টি ওয়ার্ড—৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭ ও ৮২ নিয়ে গঠিত ভবানীপুর বিধানসভা কেন্দ্র। বিজেপির দাবি, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের পর থেকেই এই কেন্দ্রের একাধিক ওয়ার্ডে তাদের সংগঠন শক্তিশালী হয়েছে। এমনকি ওই নির্বাচনে বিজেপি প্রার্থী তথাগত রায় অল্প ব্যবধানে তৃণমূল নেতা সুব্রত বক্সিকে পিছনে ফেলেছিলেন বলেও দলীয় সূত্রে দাবি করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন