24.2 C
Kolkata
Sunday, March 15, 2026
spot_img

‘গ্যাসের জন্য লাইনে দাঁড়াবেন না, ব্রিগেডে প্রচুর সিলিন্ডার আছে’—খোঁচা তৃণমূলের

কলকাতা: সংকট নেই, সরবরাহ স্বাভাবিক আছে, দাবী করছে কেন্দ্র। এলপিজি সংকটে (Fuel Crisis) কেন্দ্র হেল্পলাইন চালু করলেও কমছে না মানুষের লাইন। জ্বালানি সংকটের জন্য কেন্দ্রের নীতিকে দায়ী করে সোমবার কলকাতার রাজপথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্বালানি সংকট (Fuel Crisis) নিয়ে বিরোধীরা গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করছে বলে দাবী করে আসছে কেন্দ্র সরকার।

এই আবহে ব্রিগেডে মোদীর সভায় গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্নার মহাযজ্ঞ চলছে বলে কটাক্ষ ছুঁড়ল তৃণমূল! তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh), শনিবার এক্সে ছবি পোস্ট করে কটাক্ষ করেন, “যাঁরা গ্যাসের জন্যে লাইনে দাঁড়িয়ে, জেনে রাখুন, আজ ব্রিগেডে (Brigade) প্রচুর গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে।” তিনি আরও লেখেন, “সাধারণ মানুষ একটি এলপিজি সিলিন্ডার পেতে হিমশিম খাচ্ছেন। এদিকে, ব্রিগেডে মোদীর সভা উপলক্ষে ‘পিকনিক’-এর আয়োজন করেছে বিজেপি। দলের কর্মীরা একাধিক এলপিজি সিলিন্ডার মজুত করেছেন।”

X link: https://x.com/KunalGhoshAgain/status/2032666265463255520

উল্লেখ্য, শনিবার ব্রিগেডে (Brigade) মোদীর মেগা র‍্যালির জন্য প্রায় ৪০ হাজার আসনের আয়োজন করেছে বিজেপি। জেলাগুলি থেকে বিপুল সংখ্যক মানুষ সভায় আসতে চলেছেন বলে দাবী করছে বিজেপি। প্রায় ১ লক্ষ মানুষের খাওয়ার বন্দোবস্ত কড়া হচ্ছে বলে বিজেপি সূত্রে খবর। সভায় কর্মী সমর্থকদের জন্য ডাল-ভাতের আয়োজন কড়া হয়েছে। আবার আমিষের ব্যবস্থা থাকছে বলেও জানা গিয়েছে। জোরকদমে রান্নাবান্না চলছে।

X Link: https://x.com/KunalGhoshAgain/status/2032698743779373243

এলপিজি কালোবাজারি নিয়ে রাজ্যগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রের

প্রসঙ্গত, বৃহস্পতিবার পেট্রোলিয়াম মন্ত্রকের অতিরিক্ত সচিব সুজাতা শর্মা জানান, গুজবে কান দেবেন না। আতঙ্কিত হয়ে অতিরিক্ত সিলিন্ডার বুক করার কোনও প্রয়োজন নেই। দেশে পর্যাপ্ত গ্যাস মজুত আছে বলে দাবী করেন তিনি। সেইসঙ্গে সুজাতা শর্মা বলেন, প্রতিদিন গড়ে ৫০ থেকে ৫৫ লক্ষ সিলিন্ডার বুকিং এর জায়গায় হঠাৎ তা বেড়ে ৭৬ লক্ষ হয়ে গিয়েছে। বাড়তি প্রায় ২৫ লক্ষ সিলিন্ডার বুকিং-এর পেছনে কালোবাজারির ইঙ্গিত দিয়ে রাজ্যগুলিকে কড়া নির্দেশ দেন তিনি।

মেঘালয়, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, কেরল, কর্ণাটক ও উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে এবং নিয়মিত প্রেস ব্রিফিং করা হচ্ছে। উত্তরপ্রদেশের ঝাঁসিতে চুরি হওয়া সিলিন্ডার বোঝাই ট্রাক উদ্ধার করেছে পুলিশ, হাপুরে সিলিন্ডার উদ্ধার করে গুদাম সিল করা হয়েছে। কর্ণাটক ও মধ্যপ্রদেশে অভিযান চালিয়ে অবৈধ মজুত সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। কলকাতাতেও কালোবাজারি রুখতে কড়া নজরদারি শুরু করেছে পুলিশ; লালবাজারের নির্দেশে শহরের সব ডিভিশনের ডেপুটি কমিশনার ও থানাগুলিকে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন