Aaj India Desk, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) শনিবার কলকাতায় আসছেন, ব্রিগেডে তাঁর জনসভা ও প্রশাসনিক সভাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার মঞ্চ সাজানো হয়েছে অন্য রকম একেবারে বাঙালিয়ানার ছোঁয়ায়। দক্ষিণেশ্বর মন্দিরের চিত্র, বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী টেরাকোটা, উত্তরবঙ্গের হাতি থেকে পটশিল্প মঞ্চের প্রতিটি কোণায় ফুটে উঠেছে বাংলার ইতিহাস ও সংস্কৃতি।
১০ ফুট উঁচু এবং ৮০ ফুট চওড়া এই মঞ্চে কেন্দ্রীয় সরকার বার্তা দিতে চাইছে ‘আমি তোমাদেরই লোক’। তবে প্রশ্ন উঠছে, এমন সাজানো মঞ্চ আদৌ বাঙালির মন গলাতে পারবে কি না। রাজনৈতিক মহলে ধোঁয়াশা, কারণ এই মঞ্চে ছাপ পড়বে ভোটের ফলে।
এদিকে, তৃণমূল বারবার অভিযোগ করেছে, বিজেপি বাংলা ও বাঙালির বিরোধী। বাংলার প্রকল্পের তহবিল আটকে রাখা, ভিনরাজ্যের শ্রমিকদের সঙ্গে অসদাচরণ সবই নির্বাচনী হাতিয়ার করেছে শাসকদল। আর এখন সেই প্রচারণার জবাবে মোদীর (Narendra Modi) মঞ্চ সাজানো হয়েছে বাঙালিয়ানার ছোঁয়ায়।
রাজনীতিবিদদের একাংশের মতে, মঞ্চের এ যতই থাকুক বাঙালিয়ানা, ভোটের চিত্র ই আসল , যা ফলাফলই দেখা যাবে । মঞ্চের সৌন্দর্য, বাংলার ঐতিহ্য এবং রাজনৈতিক পরিকল্পনা সবই এক সঙ্গে তৈরি করছে এক ধরনের সাসপেন্স, যা দেখতেই বাংলার মানুষ অপেক্ষায়।
সাধারণ মানুষের চোখ থাকবে, ব্রিগেডের এই মঞ্চ কি শুধু চিত্রকলার বিস্ময় হবে, নাকি আসলেই বাঙালির মন জয় করবে, তা নির্বাচনের দিনেই পরিষ্কার হবে। আপাতত এটাই এখন দেখার বিষয় পদ্মের প্রভাব বাংলায় ঠিক কত টা কার্যকর হচ্ছে ! মোদীর (Narendra Modi) সমাবেশে ভিজ্যুয়াল কি তবে মন কাড়তে পারবে বাংলার মানুষদের?


