24.9 C
Kolkata
Tuesday, March 10, 2026
spot_img

ভারত-নিউজিল্যান্ড ফাইনালে আবহাওয়ার বড় ভূমিকা! টসই কি ঠিক করবে ম্যাচের ভাগ্য?

Aaj lndia Desk, আহমেদাবাদ: রবিবার আহমেদাবাদে বসতে চলেছে মহারণ। টি-টোয়েন্টি (T20 World Cup Final) বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। হাইভোল্টেজ এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটমহলে উত্তেজনা তুঙ্গে। বহু সমর্থকের মনে প্রশ্ন-‘আনলাকি’ তকমা ঘোচাতে পারবে কি ভারত, নাকি শেষ হাসি হাসবে কিউয়িরা?

ফাইনাল ঘিরে চলছে নানান জল্পনা। ভারতের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হবে, অভিষেক ও বরুণের ফর্ম কেমন প্রভাব ফেলতে পারে তা নিয়েও আলোচনা তুঙ্গে। তবে এই সবের মাঝেই নজর ঘুরে যাচ্ছে আরেক গুরুত্বপূর্ণ দিকে, সেটি হলো আহমেদাবাদের আবহাওয়া। ক্রিকেটপ্রেমীদের মধ্যে এখন বড় প্রশ্ন, বৃষ্টি কি এই মেগা ফাইনালের আনন্দে ভাটা ফেলতে পারে? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস, সেটাই এখন দেখার।

রবিবার ফাইনালের সময় আহমেদাবাদের আবহাওয়া কেমন থাকবে, তা নিয়েও কৌতূহল রয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup Final) ইতিমধ্যেই বৃষ্টির কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ ভেস্তে গিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই আবহাওয়ার দিকে নজর রয়েছে সবার।

তবে পূর্বাভাস বলছে, ফাইনাল ম্যাচে বৃষ্টির আশঙ্কা কার্যত নেই। বরং চিন্তার কারণ হতে পারে তীব্র গরম। আবহাওয়া সংস্থা AccuWeather-এর পূর্বাভাস অনুযায়ী, রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ আহমেদাবাদের তাপমাত্রা কিছু টা বাড়লেও রাত যত এগোবে,তাপমাত্রাও ধীরে ধীরে কিছুটা কমতে পারে। পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে তাপমাত্রা ৩০ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। এছাড়াও ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই হাওয়া বিশেষ করে ম্যাচের শুরুতে, অর্থাৎ পাওয়ারপ্লের সময় বোলারদের কিছুটা বাড়তি সুবিধা এনে দিতে পারে। তবে এই ম্যাচে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে শিশির। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মাঠে শিশির পড়ার সম্ভাবনা বেশ বেশি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এর ফলে দ্বিতীয় ইনিংসে বোলারদের জন্য বল ঠিকমতো গ্রিপ করা কঠিন হয়ে যেতে পারে।

এই কারণেই টস জেতার পর দুই দলই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ, এই হাইভোল্টেজ ফাইনালে টসের গুরুত্বও বেশ বড় হতে পারে। সব মিলিয়ে আবহাওয়া ও মাঠের পরিস্থিতি ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন