26.6 C
Kolkata
Thursday, March 5, 2026
spot_img

“দেশলাই থেকে ছুরি”: কোচবিহারের ঘটনায় মানসিক স্বাস্থ্যের অ্যালার্ম বেল

Aaj India desk, কোচবিহার: একটি দেশলাই কাঠি। সেই চাওয়া–না চাওয়া নিয়ে তর্ক। আর মুহূর্তের রাগে রক্তাক্ত এক কিশোর। কোচবিহার শহরের নিউ কদমতলা এলাকার মঙ্গলবার রাতের ঘটনা এখন শুধু পুলিশি তদন্তের বিষয় নয়, বরং বড় এক সামাজিক প্রশ্ন—আমাদের মানসিক (Mental Health) স্বাস্থ্য ঠিক কোথায় দাঁড়িয়ে?

আহত গৌরাঙ্গ দে সরকার হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ অনুযায়ী, তাঁর প্রতিবেশী চিরঞ্জিত অধিকারী ওরফে রাজা ধূমপানের জন্য গৌরাঙ্গর বাবার কাছে দেশলাই কাঠি চান। কিন্তু অল্প বয়সে ধূমপান কেন—এই প্রশ্ন তুলে দেশলাই দিতে অস্বীকার করেন তিনি। সেখান থেকেই শুরু বচসা।

স্থানীয়দের দাবি, তর্ক এতটাই বাড়ে যে মারধরও হয়। সেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গৌরাঙ্গ। বাবাকে কেন মারধর করা হচ্ছে—এই প্রশ্ন তুলতেই দুই তরুণের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা। অভিযোগ, হঠাৎ রাগের মাথায় চিরঞ্জিত গৌরাঙ্গর পেটে ছুরি চালান।

রক্তাক্ত অবস্থায় কিশোরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোতোয়ালি থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। পরিবার লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তের খোঁজ চলছে। পুলিশ খতিয়ে দেখছে—ঘটনার পিছনে শুধুই দেশলাই কাঠি, নাকি আরও গভীর কোনও কারণ ছিল।

তবে এলাকায় অন্য আলোচনাও জোরদার। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত প্রায়ই নেশাগ্রস্ত থাকতেন। আগে থাকতে-ও আপত্তি উঠেছিল। দেখা গেছিল নেশা, রাগ, হতাশা—এই তিনের মিশেলে কি বিস্ফোরণ ঘটল?

সামান্য বিষয়েও চরম প্রতিক্রিয়া দেখানো মানসিক (Mental Health) চাপে থাকার ইঙ্গিত হতে পারে। তরুণদের মধ্যে রাগ নিয়ন্ত্রণের অভাব, আসক্তি, ও হতাশা বাড়ছে। কথা বলে মেটানো যায় এমন সমস্যা যখন অস্ত্রের দিকে এগোয়, তখন বোঝা যায় আবেগ নিয়ন্ত্রণ ভেঙে পড়ছে।

দেশলাই কাঠি নিয়ে শুরু হওয়া এই ঘটনা বড় এক সতর্কবার্তা। আইন তার কাজ করবে, কিন্তু সমাজ কি মানসিক স্বাস্থ্য নিয়ে সময়মতো ভাবছে? এই মতে, সামান্য কথায় হঠাৎ সহিংস হয়ে ওঠা অনেক সময় গভীর মানসিক চাপের লক্ষণ। দীর্ঘদিনের হতাশা, বেকারত্ব, পারিবারিক অশান্তি বা আসক্তি ভিতরে ভিতরে ক্ষোভ জমায়। বাইরে স্বাভাবিক দেখালেও ছোট একটি ঘটনাই ট্রিগার হয়ে বিস্ফোরণ ঘটাতে পারে।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত নেশাগ্রস্ত থাকতেন। নেশা আত্মসংযম ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়। ফলে তর্ক দ্রুত হিংসায় বদলে যেতে পারে। মনোবিদরা বলছেন, আমাদের সমাজে মানসিক (Mental Health)স্বাস্থ্য নিয়ে খোলাখুলি আলোচনা কম। কাউকে “রাগী” তকমা দেওয়া সহজ, কিন্তু তার সমস্যার চিকিৎসা বা কাউন্সেলিংয়ের কথা ভাবা হয় না।

বিশেষ করে তরুণদের ক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ, আবেগ বোঝা ও সহায়তা পাওয়া জরুরি। না হলে ছোট বচসাই বড় অপরাধে পরিণত হবে। এখনই সচেতন হওয়ার সময়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন