কলকাতা: এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকায় (SIR Final voter list) লক্ষাধিক নাম বাদ ও বিচারাধীনের ঘটনায় সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন ও বিজেপিকে ফের একযোগে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
গত নির্বাচন, উপ নির্বাচনের বদলা নিতে মুর্শিদাবাদের কেন্দ্রগুলোতে লক্ষাধিক মানুষকে ‘বিবেচনাধীন’ রাখা হয়েছে, অভিযোগ অভিষেকের (Abhishek Banerjee)। তিনি বলেন, “বিজেপি তো বলল না, কতজন রোহিঙ্গা, বাংলাদেশী ধরা পড়েছে! কান ধরে জনগণের সামনে ওঠবস করা উচিৎ”!
এর আগেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে “সাইলেন্ট রিগিং” বলেছিলেন, এদিন তৃণমূল ভবন থেকে সাংবাদিক বইথকেও সেই কথাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রিচা ঘোষদের নাম বিবেচনাধীন
বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ, তৃণমূল কংগ্রেস মন্ত্রী শশী পাঁজার নাম বিবেচনাধীন থাকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, শনিবার প্রকাশিত হওয়া এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ৬৩ লক্ষ মানুষের নাম বিবেচনাধীন।
অনুপ্রবেশ নিয়ে নবদ্বীপে সুর চড়ালেন জেপি নাড্ডা
উল্লেখ্য, এসআইআরের তালিকা (SIR Final voter list) প্রকাশের পরদিনই রবিবার রাজ্যের চার জায়গায় ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করেছে বিজেপি। এদিন নবদ্বিপের জনসভা থেকে বিজেপি মন্ত্রী জে পি নাড্ডা অনুপ্রবেশ নিয়ে তৃণমূলকে বেঁধেন। বলেন, “এখানে তৃণমূলের পৃষ্ঠপোষকতায় অনুপ্রবেশকারীতে ভরে গিয়েছে। এই দল ক্ষমতায় থাকলে বাংলার আসল মানুষ বঞ্চিত হবেন”।


