21.7 C
Kolkata
Sunday, March 1, 2026
spot_img

উত্তরপাড়ায় প্রার্থী বদলের জল্পনা ! কাঞ্চনের জায়গায় থাকছে কার নাম?

Aaj India Desk, হুগলি : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হুগলির উত্তরপাড়া কেন্দ্র ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। উত্তরপাড়ার বর্তমান বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) কি ফের টিকিট পাচ্ছেন নাকি আসছে নতুন মুখ, তা নিয়ে রাজনৈতিক মহলের কৌতূহল রয়েছে তুঙ্গে। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে নতুন মুখ হিসেবে এক জনপ্রিয় গায়িকাকে প্রার্থী করতে পারে।

রাজ্য রাজনীতিতে তারকাদের অংশগ্রহণ নতুন নয়। গত এক বছরে ভারতীয় জনতা পার্টি ও তৃনমূল কংগ্রেস উভয় দলই একাধিক পরিচিত মুখকে প্রার্থী করেছে এবং করার পরিকল্পনা নিয়েছে। এরই মধ্যে সম্প্রতি তৃণমূল কংগ্রেস বাঙালি অভিনেত্রী কোয়েল মল্লিককে রাজ্যসভায় মনোনীত করার কথা ঘোষণা করেছে। ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। জয়ী হলে তিনি সাংসদ হিসেবে দায়িত্ব নেবেন।

এই প্রেক্ষাপটে একাধিক কারণে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র নিয়েও আগ্রহ বাড়ছে। ২০২১ সালে কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এই কেন্দ্র থেকে জয়ী হন। তবে সাম্প্রতিক সময়ে তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে একাধিক বিতর্ক সামনে এসেছে। উত্তরপাড়ায় তাঁর কাজের গুণমান নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। তৃতীয় বিয়ে, প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, পরবর্তী আইনি বিচ্ছেদ এবং ভরণপোষণ হিসেবে ৫৬ লক্ষ টাকা প্রদান, এসব বিষয় নিয়ে অতীতে প্রকাশ্যে আলোচনা হয়েছে। তাঁকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষিতে আদৌ দল আবারও তাঁকে প্রার্থীপদ দেবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে।

তাঁর জায়গায় উঠে এসেছে গায়িকা ইমন চক্রবর্তীর নাম। তবে তাঁর সম্ভাব্য প্রার্থীপদ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা বাড়লেও দলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে প্রার্থীপদ নিয়ে কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) নিজেই স্পষ্ট অবস্থান জানিয়েছেন। তাঁর বক্তব্য, তিনি কখনও নিজে থেকে টিকিট চাননি। মমতা ব্যানার্জির অনুরোধেই প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েছিলেন। উত্তরপাড়া কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও দলের নেতৃত্বের হাতে।

বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন মুখের অন্তর্ভুক্তি এবং প্রার্থী বদলের সম্ভাবনা আগামী দিনে আরও জল্পনা বাড়াতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন