23.2 C
Kolkata
Friday, February 27, 2026
spot_img

ভূত-ভবিষ্যত বাতলে দেওয়ার আড়ালে রমরমিয়ে নাবালিকা পাচার! গ্ৰেপ্তার জ্যোতিষী

Aaj lndia Desk,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার পুলিশ জ্যোতিষীর নামে কিশোরী পাচারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে। অভিযোগ, তিনটি নাবালিকা হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয় এবং পুলিশ তদন্তে নামার পর তাদের উদ্ধার করে অভিযুক্তকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, জ্যোতিষী পরিচয় (Astrologer) সুবোধচন্দ্র ভুঁই , ওই যুবকের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপের পর এক কিশোরী (১৬) তাকে প্রেমের টানে বাড়ি ত্যাগ করে। তার সঙ্গে ১১ বছর ও ১০ বছর বয়সী দুই নাবালিকাকেও নিয়ে যাওয়া হয়।

পুলিশ তল্লাশি চালিয়ে বুধবার রাতে নেপুরা গ্রামের কাছ থেকে তিন নাবালিকাকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। এরপর অভিযান চালিয়ে যুবক সুবোধকে গ্রেফতার করা হয়।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সুবোধ পূর্বে ইন্দা থানার সারেঙ্গা গ্রামে জ্যোতিষের কাজ করতেন , তার ফোনে আরও ছয়টি নাবালিকার কন্ট্যাক্ট পাওয়া গেছে। পুলিশ তদন্ত করছে , তিনি জ্যোতিষীর আড়ালে কিশোরীদের প্রেমের জালে ফাঁসিয়ে পাচারের মতো কোনো চক্র চালাত কি না।

ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে হাজির করলে বিচারক ১০ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। অতিরিক্ত জেলা পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানান, ‘মামলার সব দিক খতিয়ে দেখা হচ্ছে, সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য তথ্যও যাচাই করা হবে।’

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন