Aaj India desk, কলকাতা: “আপনাদের ব্লকেও কি খুলছে?”।ঠিক যেনো নবান্নে ঘোষণার পর থেকেই এই প্রশ্নটাই ঘুরছে অভিভাবকদের মুখে মুখে। জানালেন বৃহস্পতিবার প্রায় ২,৪০০ কোটি টাকা ব্যয়ে রাজ্যে চালু হতে চলেছে-৪৩০টি মডেল স্কুল (Model School) এবং প্রকল্পের নাম দেওয়া হয় ‘এনহ্যানসিং স্কুল এডুকেশন’ বা ‘স্কুলশিক্ষার সম্প্রসারণ’।
কিছু কি বদলাবে?
জানা গিয়েছে, “স্মার্ট ক্লাসরুম, আধুনিক ল্যাবরেটরি, ডিজিটাল পরিকাঠামো, লাইব্রেরি, উন্নত স্যানিটেশন ও স্পোর্টস সুবিধা থাকবে। প্রতিবন্ধী পড়ুয়াদের জন্যও বিশেষ ব্যবস্থা করা হবে।” ইংরেজি ও বাংলা—দু’ভাষাতেই পড়ানো হবে সব মডেল স্কুল-এ (Model School)।
তাহলে কি নতুন স্কুল ভবন হবে?
না। ইতিমধ্যেই যে স্কুলগুলি রয়েছে, সেখান থেকেই প্রতি ব্লকে একটি করে স্কুল চিহ্নিত করে মডেল স্কুলে(Model School) উন্নীত করা হবে। ৮৭টি অনগ্রসর ব্লকে থাকবে দুটি করে।
টাকার জোগান কোথা থেকে?
প্রকল্পের মোট ব্যয় ২,৩৪৯.৭৮ কোটি টাকা। এর ৭০ শতাংশ দেবে এশীয় উন্নয়ন ব্যাঙ্ক, বাকি ৩০ শতাংশ রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে এই উদ্যোগ রাজ্যের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক করে তুলবে।
শুধু স্কুলেই থামছে না কেন?
একই বৈঠকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির উন্নয়নেও ২,১৪৮ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, পাঁচ বছরে ৫০ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আধুনিকীকরণ হবে। শিশুদের পুষ্টি, শিক্ষাসামগ্রী ও কর্মীদের সক্ষমতা বৃদ্ধিতে জোর দেওয়া হবে।
কবে থেকে শুরু কাজ?
মন্ত্রিসভার অনুমোদনের ৩০ দিনের মধ্যেই কাজ শুরুর পরিকল্পনা। তবে প্রশ্ন উঠছে—নির্বাচনের সময়ে কেন্দ্রীয় বাহিনীর জন্য স্কুল ব্যবহারের ফলে পঠনপাঠন ব্যাহত হলে কী হবে? এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, “স্কুল ধর্মশালা নয়।” সরকারের দাবি, এই ৪৩০ মডেল স্কুলে (Model School) ভোকেশনাল ট্রেনিং, ব্রিজ কোর্স ও প্রযুক্তিনির্ভর লার্নিং প্রোগ্রাম চালু হবে। লক্ষ্য শুধু একটাই—আগামী দিনের দক্ষতার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাকে এগিয়ে নেওয়া।
এখন অপেক্ষা—আপনার ব্লকের সেই স্কুলটির (Model School) নাম কবে ঘোষণা হয়।


