26.2 C
Kolkata
Friday, February 27, 2026
spot_img

ভোটের আগে সীমান্ত জেলায় বাড়তি নজর : বাংলায় আসছে ২৪০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী

Aaj India Desk, কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে নিবার্চনের প্রস্তুতিতে কোনো কমতি নেই। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা শুরু হয়েছে।

প্রথম দফায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েন করা হচ্ছে। ১ মার্চের মধ্যে বাহিনীগুলি রাজ্যে পৌঁছবে। নির্বাচন সূচি ঘোষণার আগেই এই মোতায়েন ঘিরে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলিতে বিশেষ গুরুত্ব দিয়ে বাহিনী বণ্টন করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনায় সর্বাধিক ৩০ কোম্পানি মোতায়েন করা হবে। এই জেলার বারাসত, বসিরহাট, বনগাঁ ও ব্যারাকপুর পুলিশ জেলায় যথাক্রমে ৬, ৪, ৭ ও ৯ কোম্পানি করে থাকবে। একই জেলায় অবস্থিত বিধাননগর এলাকায় থাকবে ৪ কোম্পানি।

মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলায় মোট ১৬ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগনায় ১৫ কোম্পানি এবং পূর্ব মেদিনীপুরে ১৪ কোম্পানি মোতায়েনের পরিকল্পনা হয়েছে। মালদা ও কলকাতায় থাকবে ১২ কোম্পানি করে। দক্ষিণ দিনাজপুরে ১০ কোম্পানি পাঠানো হচ্ছে।

উত্তরবঙ্গে কোচবিহারে ৯, জলপাইগুড়িতে ৭, দার্জিলিংয়ে ৬ এবং আলিপুরদুয়ারে ৫ কোম্পানি মোতায়েন করা হবে। সীমান্তবর্তী জেলা হওয়ায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও মালদায় বাড়তি নজর রাখা হচ্ছে বলে প্রশাসনিক মহলের বক্তব্য।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ২০ ফেব্রুয়ারির চিঠিতে জানিয়েছিল, মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) দুই দফায় মোতায়েন করা হবে। প্রথম দফায় ২৪০ কোম্পানি ১ মার্চের মধ্যে এবং দ্বিতীয় দফায় আরও ২৪০ কোম্পানি ১০ মার্চের মধ্যে রাজ্যে পৌঁছবে।

মোট বাহিনীর মধ্যে থাকবে ১১০ কোম্পানি CRPF, ৫৫ কোম্পানি BSF, ২১ কোম্পানি CISF, ২৭ কোম্পানি ITBP এবং ২৭ কোম্পানি SSB। বাহিনীগুলিকে এলাকা দখল, আস্থা গড়ে তোলা, ইভিএম ও স্ট্রংরুম পাহারা এবং শান্তিপূর্ণ ভোট পরিচালনার কাজে ব্যবহার করা হবে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের দফতরে সম্প্রতি ভোট প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠক হয়। বৈঠকে বিশেষ পর্যবেক্ষক, রাজ্যের ডিজিপি, কলকাতা পুলিশের কমিশনার এবং সিআরপিএফের আইজি উপস্থিত ছিলেন। CRPF এর পশ্চিমবঙ্গ সেক্টরের আইজি সঞ্জয় যাদবকে রাজ্যে বাহিনী মোতায়েনের ‘স্টেট ফোর্স কো-অর্ডিনেটর’ করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ৩৫টি পুলিশ জেলা ও কমিশনারেট এলাকায় প্রথম দফার বাহিনী (Central Force) বণ্টন চূড়ান্ত হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন