পানিহাটি: অভয়ার এলাকায় গিয়ে জনগণকে মোদীজির পাশে থাকার আর্জি জানালেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)! ভোটের দামামা বাজতেই বাংলা দখলের লড়াইয়ে নেমে পড়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বুধবার তাদের ‘গৃহ সম্পর্ক অভিযান’-এর সূচনা করলেন সুকান্ত মজুমদার। তাও আবার আর জি করের (RG Kar) গণধর্ষণ ও হত্যার শিকার তরুণী চিকিৎসক ‘অভয়ার’ এলাকা থেকে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভোটের আগে অভয়ার (Abhaya) আবেগকে কাজে লাগিয়ে জনসাধারণের কাছে দলের উপস্থিতি শক্ত করার উদ্দেশ্যই মূল কারণ। বিজেপি এই অভিযানকে ‘মানবিক সম্পর্ক ও জনসংযোগ’ হিসেবে উপস্থাপন করছে, যেখানে স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে রাজনৈতিক প্রভাব বৃদ্ধির লক্ষ্য রয়েছে। অন্যদিকে রাজনৈতিক সমালোচকরা বলছেন, এই ধরনের অভিযান শুধু ভোট পূর্ব প্রস্তুতির অংশ, যেখানে সংবেদনশীল এলাকাকে রাজনৈতিক কার্যক্রমের মঞ্চ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
রাজনীতির কাছে হেরে যাচ্ছে মানবিকতা?
প্রশ্ন উঠছে, অভয়ার মত সংবেদনশীল বিষয়কে কি রাজনীতির ময়দানে টেনে নামাতে চাইছে বিজেপি? বাংলায় বিজেদের প্রভাব বিস্তারে এতটা মরিয়া হওয়া কতটা মানবিক? এদিন সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) বলতে শোনা যায়, “আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলকে যোগ্য জবাব দেবে এই কেন্দ্র!” একজন কেন্দ্রীয় মন্ত্রীর মুখে এই ধরণের মন্তব্য কতটা যুক্তিযুক্ত?
X Link: https://x.com/DrSukantaBJP/status/2026583980288651390
আর জি করের মতো সংবেদনশীল নৃশংস ঘটনা, যেখানে তরুণী চিকিৎসকের গণধর্ষণ ও হত্যা হয়েছে, তা কেবল রাজনৈতিক যুদ্ধের বিষয় নয়, এটি সামাজিক ও মানবিক সংকটের প্রতিফলন। সেখানে ভোটের ময়দানে অভয়ার নাম ব্যবহার দৃষ্টিকটুই নয়, বরং অমানবিক বলে মনে করছেন বিশ্লেষকরা।


