Aaj India desk, কলকাতা: আগামী ১৪ মার্চ ২০২৬, শনিবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে কলকাতায় বসছে ন্যাশনাল লোক আদালত। শহরের বকেয়া ট্রাফিক মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ (kolkata Traffic Police)। সংশ্লিষ্ট নোটিস অনুযায়ী, মামলাকারীদের নির্দিষ্ট দিনে আদালতে উপস্থিত হয়ে বকেয়া ট্রাফিক কেস মিটিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এই আহ্বান তা হবে ব্যাংকশাল কোর্ট এবং আলিপুর জাজেস কোর্ট-এ। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ট্রাফিক(Kolkata Traffic) সংক্রান্ত মামলাগুলি দ্রুত নিষ্পত্তির সুযোগ মিলবে এই বিশেষ ব্যবস্থায়। তার মধ্যে জানা গেছে, নির্দিষ্ট দিনে উপস্থিত হয় আপস-মীমাংসার ভিত্তিতে জরিমানা প্রদান করেই মামলা নিষ্পত্তি করা যাবে।
নোটিসের প্রিন্টআউট সংগ্রহের জন্য দু’টি পদ্ধতি জানানো হয়েছে। প্রথমত, ৬ মার্চ ২০২৬ থেকে ১৪ মার্চ ২০২৬ দুপুর ১২টা পর্যন্ত সরকারি ওয়েবসাইটে গিয়ে নোটিস ডাউনলোড করা যাবে। দ্বিতীয়ত, ৬ মার্চ থেকে ১৩ মার্চ (রবিবার বাদে) সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে যে কোনও ট্রাফিক গার্ড বা লালবাজার কাউন্টার(Kolkata Traffic Police)থেকে নোটিস সংগ্রহ করা যাবে।
এছাড়া জরিমানার অর্থ পরিশোধ করা যাবে ১৬ মার্চ ২০২৬ থেকে ১ এপ্রিল ২০২৬ পর্যন্ত, সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে (রবিবার ও সরকারি ছুটির দিন বাদে) সংশ্লিষ্ট ট্রাফিক(Kolkata Traffic) গার্ড বা লালবাজার কাউন্টারে।
এদিকে ন্যাশনাল লোক আদালত মূলত দ্রুত বিচার ও আপস-মীমাংসার মাধ্যমে মামলার জট কমাতে সারা দেশেই আয়োজন করা হয়। কলকাতায় এই উদ্যোগের ফলে বহু বকেয়া ট্রাফিক(Kolkata Traffic)মামলা একদিনেই নিষ্পত্তির সুযোগ পেতে চলেছে।
‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ বার্তার সঙ্গে শহরবাসীকে আইন মেনে চলার আহ্বানও জানিয়েছে ট্রাফিক পুলিশ (kolkata Traffic Police)। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও নোটিস নিয়ে আদালতে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে।


