23.6 C
Kolkata
Wednesday, February 25, 2026
spot_img

‘কেরালাম’-এ সিলমোহর! নাম বদলে নতুন পরিচয়ে কেরালা

Aaj India Desk ,নয়াদিল্লি: দক্ষিণ ভারতের রাজ্য ‘কেরালা’ (Kerala)। আর তারই নাম পরিবর্তনের প্রস্তাবে শেষমেশ সবুজ সঙ্কেত দিল কেন্দ্র। রাজ্যের নাম ‘কেরালা’ থেকে বদলে ‘কেরালাম’ (Keralam) করার প্রস্তাবে আজ অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। রাজ্য সরকারের বক্তব্য ছিল, ‘কেরালাম ‘ নামটি রাজ্যের ভাষাগত ঐতিহ্য ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের আরও কাছাকাছি। কেন্দ্রীয় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর নাম পরিবর্তনের সিদ্ধান্তে আনুষ্ঠানিক সিলমোহর পড়ল।

এর আগেই রাজ্যের বিধানসভায় সর্ব সম্মতিক্রমে নাম পরিবর্তনের প্রস্তাব গৃহীত হয়েছিল। রাজ্য সরকারের দাবি ছিল, ‘ কেরালাম ‘ নামটি স্থানীয় ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে অধিক সামঞ্জস্যপূর্ণ। মালয়ালম ভাষায় দীর্ঘদিন ধরেই ‘ কেরালাম ‘ (Keralam) নামের ব্যবহার প্রচলিত আর তাই এবার সরকারি স্বীকৃতি পেলো ।

সূত্রের খবর কেন্দ্রীয় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন মেলার পরই প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত এগোবে। সরকারি নথি, চিঠিপত্র, কেন্দ্র ও রাজ্যের সরকারি যোগাযোগ সব ক্ষেত্রেই ‘কেরালাম’ (Keralam) নাম কার্যকর করা হবে। প্রয়োজনীয় সাংবিধানিক ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই নামটি আনুষ্ঠানিকভাবে সর্বত্র প্রযোজ্য হবে।

রাজনৈতিক মহলের একাংশের মতে , এই সিদ্ধান্ত কেবল নাম পরিবর্তন নয়, বরং এটি রাজ্যের ভাষাগত ও সাংস্কৃতিক পরিচয়ের স্বীকৃতি ও। নতুন নামের সঙ্গে দক্ষিণ ভারতের এই রাজ্য এবার নিজস্ব সাংস্কৃতিক ও প্রশাসনিক পরিচয় নিয়ে জাতীয় মানচিত্রে নিজেকে তুলে ধরতে চলেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন