25 C
Kolkata
Wednesday, November 25, 2026
spot_img

আরও বিপাকে জেলবন্দি তৃণমূল বিধায়ক পরেশরাম! ক্যানিং থানায় দায়ের গণধর্ষণের মামলা!

Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগণা : কয়েক মাস ধরে একের পর এক অভিযোগে চাপে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস (Pareshram Das)। অন্য একটি ধর্ষণের মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলবন্দি তিনি। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে নতুন করে গণধর্ষণের অভিযোগ দায়ের হল ক্যানিং থানায়। অভিযোগ, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় এক বিরোধী দলের প্রার্থীকে মারধর ও গণধর্ষণ করা হয়েছিল। এই ঘটনায় পরেশরাম-সহ মোট আটজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

অভিযোগকারিণীর দাবি, ২০২৩ সালের ১৩ জুন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দিতে ক্যানিং বিডিও অফিসে যাচ্ছিলেন তিনি। সেই সময় বিডিও অফিসের বাইরে তাঁর উপর হামলা চালানো হয়। বাঁশ ও রড দিয়ে তাঁকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ।

অভিযোগ, বিডিও অফিসের বাইরে হামলার পর অভিযুক্তরা ওই মহিলার পিছু নিয়ে তাঁর বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। সেখানে ফের হামলা চালানো হয়। এরপর তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগকারিণীর দাবি। সম্প্রতি এই ঘটনা নিয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ সূত্রে দাবি, অভিযোগের ভিত্তিতে পরেশরাম দাস (Pareshram Das)-সহ মোট আটজনের বিরুদ্ধে গণধর্ষণ, শ্লীলতাহানি ও হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার হন পরেশরাম দাস (Pareshram Das)। অন্য একটি ধর্ষণের মামলায় গ্রেফতার হওয়ার পর বর্তমানে তিনি জেলবন্দি। এবার তাঁর বিরুদ্ধে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময়কার এই নতুন অভিযোগ সামনে এল। দলের বক্তব্য, মমতাপন্থী হওয়ার কারণেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর বিরুদ্ধে এই ধরনের মামলা দায়ের করা হয়েছে। তবে রাজ্যে পালাবদলের পর থেকেই পরেশরাম দাসকে ঘিরে একাধিক অভিযোগ সামনে এসেছে। সরকারি জমি জবরদখল এবং মাতলা নদীর চর এলাকায় বেআইনি নির্মাণের মতো অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এবার নতুন করে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের হওয়ায় আরও চাপে ক্যানিং পশ্চিমের এই বিধায়ক।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন