28 C
Kolkata
Tuesday, November 24, 2026
spot_img

‘আসতে চাইলে আসুন, গ্রেফতার করে জেলে পাঠাব’- হাসিনার বিমানের আবেদন খারিজ, ফিরতে হবে হাতকড়া পরেই?

Aaj India Desk, নয়াদিল্লি: ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। দেশে ফেরার জন্য বাংলাদেশ সরকারের (Bangladesh Government) কাছে বিমানের ব্যবস্থাও করার আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে তারেক রহমানের (Tarique Rahman) নেতৃত্বাধীন বাংলাদেশের সরকার। সরকারের স্পষ্ট বক্তব্য, ১৬ ডিসেম্বর ফিরতে চাইলেও সাধারণ যাত্রীর মতো বিমানে চেপে দেশে ফেরার সুযোগ পাবেন না শেখ হাসিনা। তাঁকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে কড়া নিরাপত্তায় এবং হাতকড়া পরিয়ে ফিরিয়ে আনা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এমনকী শেখ হাসিনাকে ‘পলাতক সন্ত্রাসী’ বলেও আক্রমণ করেছেন তিনি।

বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনা আর পাঁচজন সাধারণ যাত্রীর মতো নন। তাই বাণিজ্যিক বিমানে চেপে স্বাভাবিকভাবে তাঁর দেশে ফেরার কোনও প্রশ্নই নেই। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে হলে প্রত্যর্পণের পথেই আনতে হবে। সেক্ষেত্রে তাঁর হাতে হাতকড়া থাকতে পারে অথবা তাঁকে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হতে পারে।

একইভাবে কড়া অবস্থান জানিয়েছেন বাংলাদেশের আর এক বিদেশ প্রতিমন্ত্রী শামা ওয়াবেদ। তাঁর বক্তব্য, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে আসতেই পারেন। তবে দেশে পা রাখার পর তাঁকে গ্রেফতার করে জেলে পাঠানো হবে। এই বিষয়টিকে তিনি রাজনৈতিক প্রচার বলেও উল্লেখ করেছেন। শামা ওয়াবেদের অভিযোগ, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে নিশানা করা হচ্ছে। তাঁদের শেখ হাসিনার দলের নেতা-কর্মী বলে চিহ্নিত করা হচ্ছে। অথচ নিজের দলের কর্মীদের বিপদের মধ্যে ফেলে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন। তাঁর মতে, এই ধরনের প্রচারের ফলে আওয়ামি লিগের সাধারণ কর্মীরাই আরও সমস্যায় পড়ছেন।

শেখ হাসিনাকে নিয়ে আরও কড়া মন্তব্য করেছেন বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর অভিযোগ, শেখ হাসিনার শাসনকালে আওয়ামি লিগ সরকারের মদতে বাংলাদেশে সন্ত্রাস ও হিংসার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতির জন্য শেখ হাসিনাকেই দায়ী করেছেন তিনি। হুমায়ুন কবিরের দাবি, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার আমলের আওয়ামি সন্ত্রাসের কথাই জানেন। তিনি শেখ হাসিনাকে একজন দণ্ডিত অপরাধী এবং পলাতক সন্ত্রাসী বলেও আখ্যা দিয়েছেন।

শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রসঙ্গে হুমায়ুন কবির আরও বলেন, কেউ কী চাইছেন আর বাস্তবে কী সম্ভব, এই দু’টি বিষয় এক নয়। টাকা খরচ করে বা অন্যদের সাহায্য নিয়ে নানা ধরনের প্রচার চালানো যেতে পারে। কিন্তু তাতে বাস্তব পরিস্থিতি বদলে যায় না। তাঁর বক্তব্য, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনও সন্ত্রাসীকে বাংলাদেশে ফেরার অনুমতি দেওয়া হবে না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চেপে দেশে ফেরার শেখ হাসিনার ইচ্ছা নিয়েও কটাক্ষ করেছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী। তাঁর কথায়, শেখ হাসিনা যেভাবে দেশে ফিরতে চাইছেন, সরকারের অবস্থান তার সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও স্বাভাবিক যাত্রীর মতো বাংলাদেশে ফেরার কোনও সুযোগ তাঁকে দিতে রাজি নয় বর্তমান সরকার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন