24 C
Kolkata
Saturday, November 21, 2026
spot_img

নুডলস বানিয়ে খেয়েছিল দুই বোন, তারপরই বিপদ! একজনের মৃত্যু, অন্যজন হাসপাতালে, তদন্তে পুলিশ

Aaj India Desk, জয়পুর: নুডলস (Noodles) খেয়ে ঘুম, তারপরই মর্মান্তিক পরিণতি! দুই বোনের মধ্যে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি অন্যজন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজস্থানের জয়পুরের (Joypur) মঙ্গলম সিটি এলাকায়। মৃত শিশুর বয়স মাত্র ৭ বছর। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার সন্দেহ করা হলেও, ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতেই দুই বোন মিলে নুডলস তৈরি করে খেয়েছিল। খাওয়াদাওয়ার পর দু’জনেই ঘুমিয়ে পড়ে। দুপুর প্রায় ৩টে নাগাদ বাড়ি ফেরেন তাদের মা। এরপর দুই মেয়েকে ঘুম থেকে তোলার চেষ্টা করেন তিনি। বড় মেয়ে কিছুক্ষণ পর উঠে পড়লেও, ছোট মেয়ের কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। মেয়ের এমন অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়েন মা। পরিবারের সদস্যরা তড়িঘড়ি দুই শিশুকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ছোট মেয়েটিকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, অসুস্থ হয়ে পড়েছিল বড় বোনও। হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসার পর শুক্রবার সকালে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বাড়িতে তৈরি করা নুডলসের নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি, দুই শিশুর মা পুলিশের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন।

পুলিশের প্রাথমিক ধারণা, খাবারে বিষক্রিয়ার জেরেই এমনটা ঘটে থাকতে পারে। তবে তদন্তকারীরা এখনই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত নন। ময়নাতদন্তের রিপোর্ট এবং পরীক্ষাগারের পরীক্ষার ফল সামনে এলেই বিষয়টি পরিষ্কার হবে। আপাতত সমস্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন