22 C
Kolkata
Friday, November 20, 2026
spot_img

পুলিশের ডাকে থানায় অভিষেক! ঢুকতেই ‘চোর চোর’ স্লোগান বিজেপি-র, পাল্টা জমায়েত তৃণমূলেরও

Aaj India Desk, কলকাতা: পুলিশের নোটিস মেনে বৃহস্পতিবার গিরিশ পার্ক থানায় হাজির হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banerjee)। তিনি থানায় ঢোকার সময় তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন বিজেপি (BJP) কর্মী-সমর্থকেরা। পাল্টা সেখানে জড়ো হন তৃণমূল (TMC )কর্মীরাও। দুই দলের জমায়েত ঘিরে থানার সামনে উত্তেজনা ছড়ায়।

পুলিশ আধিকারিকদের হুমকি দেওয়া এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্তের জন্যই অভিষেককে তলব করেছিল কলকাতা পুলিশ। গত ১৩ নভেম্বর কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁর হাতে হাজিরার নোটিস তুলে দেন পুলিশ আধিকারিকেরা। সেই নোটিসে ২০ নভেম্বর দুপুর ১টায় গিরিশ পার্ক থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো এদিন থানায় পৌঁছন অভিষেক।

অভিষেককে ঘিরে স্লোগান, পুলিশের হস্তক্ষেপ দাবি কুণালের

অভিষেক থানায় যাওয়ার পর বাইরে বিজেপি কর্মী-সমর্থকদের জমায়েত এবং স্লোগান ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, পুলিশের নোটিস মেনেই তদন্তে সহযোগিতা করতে থানায় এসেছেন অভিষেক। তারপরেও বাইরে বিজেপি কর্মীরা জমায়েত করে উত্তেজনা তৈরি করছেন।

কুণাল আরও দাবি করেন, এই পরিস্থিতির কথা আগে থেকেই পুলিশকে চিঠি দিয়ে জানানো হয়েছিল। অভিষেক যখন থানার ভিতরে রয়েছেন, তখন বাইরে এই ধরনের আচরণ বন্ধ করতে পুলিশের দ্রুত পদক্ষেপ করা উচিত।

কেন অভিষেককে থানায় তলব?

গত ২৯ অক্টোবর পুলিশের একাংশের ভূমিকা নিয়ে প্রকাশ্যে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, কিছু পুলিশ আধিকারিক পক্ষপাতিত্ব করে তৃণমূলের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জড়াচ্ছেন। পাশাপাশি, অভিযুক্ত পুলিশ আধিকারিকদের নাম লিখে রাখা হচ্ছে এবং ভবিষ্যতে তাঁদের কাজের জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

অভিষেকের এই বক্তব্যের পরেই ৩১ অক্টোবর গিরিশ পার্ক থানায় এক মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়। অভিযোগকারীর দাবি, পুলিশ আধিকারিকদের উদ্দেশে অভিষেকের মন্তব্য আসলে তাঁদের হুমকি দেওয়ার মতো। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা শুরু করে পুলিশ।

কী বলেছিলেন অভিষেক?

গত মাসে পুলিশের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে অভিষেক অভিযোগ করেছিলেন, কয়েক জন পুলিশ আধিকারিক তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছেন। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানাকে নিয়েও ব্যক্তিগত মন্তব্য করেছিলেন তিনি।

এই বক্তব্যকে কেন্দ্র করেই তাঁর বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় অভিযোগ জমা পড়ে। বর্তমানে সেই মামলার তদন্ত চলছে। তদন্তের প্রয়োজনেই অভিষেককে থানায় ডেকে পাঠানো হয়েছিল। পুলিশের দেওয়া নোটিস মেনে এদিন গিরিশ পার্ক থানায় হাজির হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন