21 C
Kolkata
Wednesday, November 18, 2026
spot_img

দু’মাসের ব্যবধানে ফের পুলিশ ট্রেনিং সেন্টারে রহস্যমৃত্যু! উদ্ধার পুলিশকর্মীর ঝুলন্ত দেহ

Aaj India Desk, কলকাতা: পুলিশ ট্রেনিং (Police Training) স্কুলের বারান্দা থেকে উদ্ধার হল এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার তাঁর দেহের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, গলায় ফাঁস লাগিয়েই মৃত্যু হয়েছে ওই পুলিশকর্মীর। তবে কী কারণে এমন ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত চলছে। উল্লেখযোগ্য বিষয়, মাত্র দু’মাস আগেই এই পিটিএসের ব্যারাকের ভিতরে এক পুলিশ আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। পরপর এমন ঘটনায় স্বাভাবিকভাবেই উঠছে নানা প্রশ্ন।

ঘটনার তদন্ত শুরু করেছে আলিপুর থানার পুলিশ। মৃত পুলিশকর্মীর নাম বিপ্লব বর্মন। তিনি কমব্যাট ব্যাটালিয়নের ‘সি’ কোম্পানিতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে ব্যারাকে বিপ্লবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর তাঁর সহকর্মীরা পিটিএস চত্বরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। সেই সময় এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তিনতলার করিডরে গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। একটি হুকের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিলেন তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় আলিপুর থানার পুলিশ।

পুলিশের কাছ থেকে জানা গিয়েছে, ২০১৭ সালে কলকাতা পুলিশে যোগ দিয়েছিলেন বিপ্লব। তাঁর বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। তিনি বিবাহিত ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল। পুলিশের দাবি, কর্মক্ষেত্রে তাঁর কোনও সমস্যা ছিল বলে এখনও জানা যায়নি। তবে পরিবারের সঙ্গে কিছু বিষয় নিয়ে তাঁর মনোমালিন্য চলছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এমনকী, ঘটনার আগে পরিবারের লোকেদের সঙ্গে ফোনে তাঁর বচসা হয়েছিল বলেও জানতে পেরেছে পুলিশ। সেই কারণেই তিনি চরম সিদ্ধান্ত নিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন