28 C
Kolkata
Tuesday, November 17, 2026
spot_img

এবার মমতাকে ঘিরে জোড়া নোটিস! একদিকে দমকল, অন্যদিকে ১৩ বছর আগের মামলায় দিল্লি পুলিশের তলব!

Aaj India Desk, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে এদিন দমকল বিভাগের (Fire Department) আধিকারিকরা নোটিস দিয়ে যান। পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসও পরিদর্শন করতে চায় দমকল। আগামী ১৯ নভেম্বর ওই অফিস পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। এদিন দমকলের দেওয়া নোটিস গ্রহণ করেন বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং অর্ক নাগ।

অন্যদিকে, ১৩ বছর আগের একটি ঘটনার তদন্তে সহযোগিতা চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে দিল্লি পুলিশের পার্লামেন্ট স্ট্রিট থানা। গত ৯ নভেম্বর তাঁর বাড়িতে পৌঁছন দিল্লি পুলিশের আধিকারিকরা। ২০১৩ সালের একটি ঘটনার তদন্তের সূত্র ধরেই এই নোটিস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাটি ২০১৩ সালের ৯ এপ্রিলের। সেদিন নীতি আয়োগের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল এসএফআই। সেই বিক্ষোভের সময় অমিত মিত্র নিগ্রহের শিকার হন বলে অভিযোগ। ওই সময় এসএফআইয়ের সাধারণ সম্পাদক ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি রাজ্যের বিরোধী দলনেতা। এই ঘটনার মামলায় তাঁকে গ্রেফতারও করা হয়েছিল।

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত হিসেবে নয়, সাক্ষী হিসেবেই নোটিস দেওয়া হয়েছে। ঘটনার সময় তিনি নিজেও আক্রান্ত হয়েছিলেন বলে পুলিশের দাবি। তাই তদন্তের স্বার্থে তাঁর বক্তব্য ও জবানবন্দি রেকর্ড করতে চায় পুলিশ। সেই কারণে তাঁর সুবিধামতো সময় চাওয়া হয়েছে।

জানা গিয়েছে, নীতি আয়োগের সামনে বিক্ষোভের সময় এসএফআই ও সিপিএম কর্মীরা তাঁদের আটকে দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। পরে রেসিডেন্ট কমিশনারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। মামলার শুনানিতে আদালত প্রশ্ন তোলে, ঘটনার সঙ্গে যুক্ত আক্রান্তদের বক্তব্য এখনও কেন রেকর্ড করা হয়নি। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যদের জবানবন্দি নেওয়ার উদ্যোগ।

২০১৩ সালের ৯ এপ্রিলের ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া ৫৭/১৩ নম্বর মামলায় ভারতীয় দণ্ডবিধির ১৮৬, ৩৫৩, ৩৩২, ১৪৭, ১৪৯ এবং ৩৪ ধারার উল্লেখ রয়েছে। এই মামলায় ১৬০ ধারার অধীনে নোটিস পাঠানো হয়েছে। অর্থাৎ, তদন্তের প্রয়োজনে সাক্ষী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জানতে চায় দিল্লি পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন