25 C
Kolkata
Tuesday, November 17, 2026
spot_img

‘আমরা বারবার বলছি, তাই আপনাদের মনে হচ্ছে…’! বিজেপি জমানার তোলাবাজি নিয়ে এ কেমন তত্ত্ব সুকান্তর?

কলকাতা: তোলাবাজি (Extortion) হচ্ছে? নাকি তোলাবাজির বিরুদ্ধে এত বেশি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে মানুষের মনে হচ্ছে, চারদিকে তোলাবাজিরই রমরমা? ব্যাপারটা ঠিক যেন চোর ধরতে গিয়ে বারবার চোরের কথা বলার মতো! বিজেপি জমানায় তোলাবাজির অভিযোগের মধ্যেই এমনই এক অভিনব ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁর যুক্তি, তৃণমূল জমানার তুলনায় এখন তোলাবাজি অনেকটাই কমেছে। কিন্তু বিজেপি চায় তোলাবাজি একেবারে শূন্যে নামাতে। তাই নেতারা বারবার এই প্রসঙ্গে সরব হচ্ছেন। আর সেই কারণেই নাকি মানুষের মনে হচ্ছে, তোলাবাজি এখনও চলছে!

একসময় তৃণমূল সরকারের বিরুদ্ধে তোলাবাজি (Extortion), দুর্নীতি ও সিন্ডিকেটরাজের অভিযোগকে হাতিয়ার করেই রাজ্যে রাজনৈতিক প্রচার চালিয়েছে বিজেপি। সেই অভিযোগগুলির বিরুদ্ধেই সরব হয়ে ক্ষমতায় এসেছে তারা। কিন্তু ক্ষমতার পালাবদলের পর বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ উঠতে শুরু করেছে। ফলে অস্বস্তির আবহেই এবার তুলনামূলক যুক্তি সামনে আনলেন সুকান্ত।

নিজের জেলার উদাহরণ টেনে তাঁর (Sukanta Majumdar) দাবি, আগে জেলার নার্সিংহোমগুলিকে প্রতি মাসে তৎকালীন শাসকদলের কাছে টাকা দিতে হত। কিন্তু এখন আর সেই টাকা দিতে হয় না। তাঁর দাবি, সামগ্রিকভাবে তোলাবাজির (Extortion) ঘটনা অনেকটাই কমেছে। কোথাও এমন অভিযোগের খবর পেলে দল দ্রুত ব্যবস্থা নেয় বলেও জানিয়েছেন তিনি।

সুকান্তর (Sukanta Majumdar) কথায়, “আমরা যেহেতু জিরো করার চেষ্টা করছি, তাই বারবার বলছি। তাই আপনারা মনে করছেন তোলাবাজি হচ্ছে। কিছুই হচ্ছে না। তৃণমূল যা করে গিয়েছে, তার তুলনায় কিছুই হচ্ছে না। হিমশৈলের চূড়া মাত্র।”

অর্থাৎ, তোলাবাজি (Extortion) পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু আগের তুলনায় অনেক কম, এটাই সুকান্তর বক্তব্য। তবে প্রশ্ন উঠছে, কমেছে কতটা? তার কোনও নির্দিষ্ট পরিসংখ্যান আছে কি? আর অভিযোগ উঠলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই ব্যবস্থার হিসাবই বা কোথায়?

এদিকে বীরভূমে কনস্টেবলের পায়ে গুলি করা অভিযুক্তের এনকাউন্টার ঘিরেও রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। সেই প্রসঙ্গেও পাল্টা জবাব দিয়েছেন সুকান্ত (Sukanta Majumdar)। সব মিলিয়ে, তোলাবাজি থেকে এনকাউন্টার, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিতর্কের মধ্যেই সুকান্তর ‘বারবার বলছি, তাই মনে হচ্ছে’ তত্ত্ব ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন