29 C
Kolkata
Monday, November 16, 2026
spot_img

এটাই শেষ! কাকলি-সুদীপদের শেষবারের মতো হুঁশিয়ারি দিল্লির, ২৪ নভেম্বরই ডেডলাইন

Aaj India Desk, নয়াদিল্লি: বারবার সময় চেয়েও শেষরক্ষা হল না। একাধিকবার সুযোগ দেওয়ার পর এবার কড়া সিদ্ধান্ত নিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)। স্পষ্ট জানিয়ে দিলেন, আর কোনওভাবেই সময় বাড়ানো হবে না। আগামী ২৪ নভেম্বরের মধ্যেই নিজেদের বক্তব্য জানাতে হবে NCPI-এর ২০ সাংসদকে। এটাই তাঁদের শেষ সুযোগ।

তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দেওয়া ২০ সাংসদের কাছে জানতে চাওয়া হয়েছিল, কেন তাঁদের সাংসদ পদ বাতিল করা হবে না? এই বিষয়ে প্রথমে ১ সেপ্টেম্বরের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে উত্তর না দিয়ে তাঁরা আরও সময় চান। এরপর ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। সেই সময়ের মধ্যেও জবাব জমা পড়েনি। বরং আরও চার সপ্তাহ সময় চাওয়া হয়। যদিও স্পিকার চার সপ্তাহের বদলে ১৫ দিন অতিরিক্ত সময় দেন। এরপর ৮ অক্টোবর আবারও সময় চাওয়া হলে ২১ অক্টোবর পর্যন্ত সুযোগ দেওয়া হয়। সেখানেও জবাব না মেলায় ৪ নভেম্বর ফের সময় বাড়ানোর আবেদন করেন সাংসদেরা। শেষ পর্যন্ত তাঁদের আরও ২১ দিন সময় দেওয়া হয়।

কিন্তু এবার আর কোনও আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিয়েছে স্পিকারের দফতর। আগামী ২৪ নভেম্বরের মধ্যেই নিজেদের বক্তব্য জমা দিতে হবে। সংসদ সচিবালয় সূত্রে এমনটাই জানা গিয়েছে।

কীভাবে শুরু হয়েছিল এই বিতর্ক?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর কাকলি ঘোষদস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায় এবং দীপক অধিকারী (দেব)-সহ মোট ২০ জন সাংসদ তৃণমূল ছেড়ে NCPI নামের একটি দলে যোগ দেন। এরপর দলত্যাগ বিরোধী আইনের কথা তুলে তাঁদের সাংসদ পদ বাতিলের দাবি জানান তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। এই দাবি তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র।

সেই অভিযোগের ভিত্তিতেই ২০ সাংসদের কাছে জবাব চেয়েছিলেন স্পিকার। কিন্তু বারবার সময় চাইলেও তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের বক্তব্য জানাতে পারেননি। শেষবার দীপাবলি ও ছটপুজোর কারণ দেখিয়ে সময় চেয়েছিলেন তাঁরা।

তবে এবার স্পিকার ওম বিড়লা জানিয়ে দিয়েছেন, আর কোনও বাড়তি সময় দেওয়া হবে না। ২৪ নভেম্বরের মধ্যেই জবাব দিতে হবে ২০ সাংসদকে। এখন দেখার, নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা নিজেদের বক্তব্য জানান কি না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন