কলকাতা: হাওড়া স্টেশনে লাল কার্পেট, মাথার উপরে রঙিন সাজসজ্জা, আর স্বাগত জানাতে ছটপুজোর (Chhath Puja) গান! উৎসবের মরশুমে যাত্রীদের জন্য রেলের এই বিশেষ আয়োজন ঘিরেই এবার নতুন রাজনৈতিক বিতর্ক। ছটপুজোর সাজে সেজে উঠেছে হাওড়া স্টেশন, অথচ দুর্গাপুজোর সময় এমন আয়োজন দেখা যায় না কেন? এই প্রশ্ন তুলেই কার্যত তোপ দাগলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তাঁর মন্তব্য, ‘পশ্চিমবঙ্গ কি বাঙালিদের, নাকি উগ্র বিহারীদের?’
রবিবার কল্যাণের এই মন্তব্য সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তাঁর অভিযোগ, বাংলার সাংস্কৃতিক পরিচয়কে দুর্বল করার চেষ্টা চলছে। দুর্গাপুজোর সময় হাওড়া স্টেশন দিয়ে অসংখ্য বাঙালি যাতায়াত করেন। বাংলা থেকে বাইরে যান, আবার ভিনরাজ্য থেকেও বহু মানুষ আসেন। অথচ সেই সময় স্টেশনকে একইভাবে সাজানোর উদ্যোগ দেখা যায় না বলে প্রশ্ন তুলেছেন তিনি। তাহলে ছটপুজোর (Chhath Puja) সময় এমন বিশেষ আয়োজন কেন?
এখানেই থামেননি শ্রীরামপুরের সাংসদ। তাঁর বক্তব্য, সনাতন ধর্ম পালনের অর্থ কি বাঙালিদের সরিয়ে অন্যদের প্রতিষ্ঠা করা? বিজেপির রাজনীতির জেরেই বাংলায় বাঙালিরা ক্রমশ দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে পড়ছেন বলে অভিযোগ তাঁর। এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে বাঙালির সাংস্কৃতিক অস্তিত্বই বিপন্ন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কল্যাণ (Kalyan Banerjee)।
তাঁর বক্তব্য, সনাতন ধর্ম পালনের অর্থ কি বাঙালিদের সরিয়ে অন্যদের প্রতিষ্ঠা করা? বিজেপির রাজনীতির জেরেই বাংলায় বাঙালিরা ক্রমশ দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে পড়ছেন বলে অভিযোগ তাঁর। এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে বাঙালির সাংস্কৃতিক অস্তিত্বই বিপন্ন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কল্যাণ (Kalyan Banerjee)।
এদিকে, রেলের তরফে এই সাজসজ্জার ব্যাখ্যাও সামনে এসেছে। পূর্ব রেলের পরিকল্পনা অনুযায়ী, ছটপুজোয় (Chhath Puja) যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে ১১ থেকে ১৪ নভেম্বর হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সে ৮ ও ৯ নম্বর প্ল্যাটফর্মের মাঝের ক্যাবওয়েকে যাত্রীদের অপেক্ষার জায়গায় পরিণত করা হয়েছিল। সেখানে বিছানো হয়েছিল লাল কার্পেট, করা হয়েছিল রঙিন সাজসজ্জা। যাত্রীদের সুবিধার জন্য তৈরি হয়েছিল সহায়তা কেন্দ্র, বাড়ানো হয়েছিল নিরাপত্তাও। অর্থাৎ রেলের বক্তব্য, এটি ছিল মূলত উৎসবের ভিড় সামলানোর বিশেষ ব্যবস্থা।
তবে কল্যাণের (Kalyan Banerjee) প্রশ্ন, দুর্গাপুজোর সময়ও তো একইভাবে বিপুল সংখ্যক যাত্রী হাওড়া স্টেশন দিয়ে যাতায়াত করেন। তাঁদের জন্য কেন এমন আয়োজন করা হয় না? এই প্রশ্নের পাশাপাশি বাংলায় অবাঙালিদের প্রভাব বাড়ছে বলেও দাবি করেছেন তিনি। সল্টলেকের কাছে একটি পরীক্ষাকেন্দ্রে এক বাঙালিকে পরিচয় নিয়ে কটূক্তি করার অভিযোগও তুলেছেন সাংসদ। কলকাতা হাইকোর্টের আইনজীবীদের মধ্যেও অবাঙালিদের প্রভাব বাড়ছে বলে তাঁর দাবি। যদিও এই অভিযোগগুলির স্বাধীন সমর্থন মেলেনি।


