29 C
Kolkata
Monday, November 16, 2026
spot_img

কলকাতা-দিল্লির বাইরে পা নয়! সুদীপ, কাকলী-দের তৈরি থাকার নির্দেশ, কীসের প্রস্তুতি?

Aaj India Desk, কলকাতা: সংসদের (Parliament) বিশেষ অধিবেশন নিয়ে জল্পনা এবার আরও জোরালো। এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, অধিবেশন যে বসতে চলেছে, তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে খবর। বিজেপি (BJP) এবং এনডিএ (NDA)-র সমস্ত সাংসদকে আগেভাগেই তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, আগামী ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে যে কোনও দিন সংসদের বিশেষ অধিবেশন ডাকা হতে পারে। এই অধিবেশনে ফের মহিলা সংরক্ষণ বিল এবং লোকসভা ও বিধানসভা কেন্দ্রের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত ডিলিমিটেশন বিল পেশ করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এই দুই সংবিধান সংশোধনী বিল সংসদে পাশ করানোর জন্য নতুন করে উদ্যোগ নিতে পারে সরকার।

জানা যাচ্ছে, বিজেপি ও এনডিএ-র সাংসদদের ইতিমধ্যেই বার্তা পাঠানো হয়েছে। যে কোনও সময় দিল্লিতে হাজির হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে তাঁদের। অধিবেশনে উপস্থিতি বাধ্যতামূলক বলেও জানানো হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিজেপি এবং এনসিপিআই সাংসদদের দিল্লি বা কলকাতা ছেড়ে অন্য কোনও রাজ্য কিংবা বিদেশে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি। কারণ, যে কোনও মুহূর্তে দিল্লিতে ডেকে পাঠানো হতে পারে তাঁদের। সেই কারণে আগাম সতর্কতা হিসেবে এই নির্দেশ দেওয়া হয়েছে।

এবারের অধিবেশনে আরও একটি রাজনৈতিক সমীকরণ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তা হল এনসিপিআইয়ের (NCPI) ভূমিকা। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস ছেড়ে লোকসভার ২০ জন সাংসদ আলাদা হয়ে এনসিপিআই নামে একটি নতুন দলে যোগ দিয়েছেন। এই তালিকায় রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, জুন মালিয়া, ইউসুফ পাঠান এবং আবু তাহেরের মতো পরিচিত মুখরা।

এই সাংসদরা লোকসভায় পৃথক দল হিসেবে স্বীকৃতি চেয়েছেন। তবে এখনও পর্যন্ত সেই আবেদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে, আসন্ন বিশেষ অধিবেশনে ভোটাভুটির ক্ষেত্রে এনসিপিআইয়ের সমর্থন বিজেপির দিকে যেতে পারে বলে খবর। তেমনটা হলে মহিলা সংরক্ষণ এবং ডিলিমিটেশন বিল পাশ করানোর ক্ষেত্রে কেন্দ্রের শাসক জোটের শক্তি কিছুটা বাড়তে পারে।

সব মিলিয়ে, সংসদের বিশেষ অধিবেশন ঘিরে দিল্লির রাজনৈতিক মহলে তৎপরতা বাড়ছে। এখন নজর, কবে আনুষ্ঠানিকভাবে অধিবেশনের দিন ঘোষণা করে কেন্দ্র এবং এই দুই গুরুত্বপূর্ণ বিল নিয়ে সংসদে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন