18 C
Kolkata
Wednesday, February 18, 2026
spot_img

“রাণীমার রাজমহল”? মমতার ‘দ্বিচারিতা’-র উদাহরণ দিয়ে বড় প্রশ্ন শুভেন্দুর

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একটি সদ্য সম্প্রচারিত সাক্ষাৎকার নিয়ে কটাক্ষে সরগরম বিরোধী মহল। জ্যোতি বসুর সঙ্গে ‘শ্রদ্ধার সম্পর্ক’ থেকে ‘ছাপোষা জীবনযাপন’ সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি বাক্যই বর্তমানে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সাক্ষাৎকারে মমতার দাবী নিয়ে সিপিআইএমের অসন্তোষের পর তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

X Link: https://x.com/SuvenduWB/status/2023695636244406651

“সাধারণ ছাপোষা জীবনযাপন, বেতন নেন না, চায়ের পয়সা নিজে মেটান ইত্যাদি দেখিয়ে একদা ‘সততার প্রতীক’ ভাবমূর্তি! যা এখন পাহাড় প্রমাণ দুর্নীতির কালো ছায়ায় ঢেকে গেছে তা উদ্ধার করার মরিয়া চেষ্টা…”, এক্সের পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তুলোধোনা করলেন শুভেন্দু। শুধু তাই নয়, ‘লোক দেখানো’ হাওয়াই চটি পড়ে “জনসাধারণের ট্যাক্সের টাকায় হেলিকপ্টার ও চার্টার্ড বিমান চড়ে ঘুরে বেড়ান! সড়ক পথে যাতায়াত পছন্দ নয় সেটা উহ্য রয়ে গেলো!” বলে তুমুল কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।

“রাণীমার রাজমহল”

এক্সের পোস্টটিতে একটি ভিডিওতে (Aaj Inidia ভিডিওটির সত্যতা যাচাই করেনি) বিরোধী দলনেতা দাবী করেন, জায়গাটি ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট সংলগ্ন। নামোল্লেখ না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে “রাণীমা” বলে উল্লেখ করে শুভেন্দুর (Suvendu Adhikari) দাবী করেন “এখানেই প্রাসাদোপম বহুতল অট্টালিকা তৈরি হবে রাণীমা’র জন্যে। বেতনের টাকা বিলিয়ে দেওয়ার পর এই বহুমূল্য কোটি কোটি টাকার জমি কেনার টাকা এলো কোথা থেকে? লোক দেখানো টালির চালায় কি আর মন ধরছে না?”

তোপ দেগেছে CPIM-ও

বস্তুত, সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হিসেবে তাঁর কালীঘাটের অন্দরমহল থেকে একটি সাক্ষাৎকার বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে তির্যক মন্তব্যে মমতাকে বিঁধেছে সিপিআইএমও।

বর্ষীয়ান বাম নেতা তথা সিপিআইএমের (CPIM) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, “জ্যোতি বসুকে ঘাটের মরা, বুড়ো ভাম কে বলেছিলেন?” তিনি আরও বলেন, “এতই যখন আপনার জ্যোতি বসুর প্রতি শ্রধা তাহলে সল্টলেক স্টেডিয়াম থেকে জ্যোতি বসুর নামের ফলক সরিয়ে দিলেন কেন? রাজারহাট টাউনশিপের জ্যোতি বসু নাম বদলে দিলেন কেন”? মমতা বন্দ্যোপাধ্যায়কে “গুলবাজ” বলেও কটাক্ষ করেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন