23 C
Kolkata
Tuesday, November 10, 2026
spot_img

আড়াই মাসেও হলো না অভিষেকের অফিসের ফরেনসিক! রাজ্যের ভূমিকায় আদালতে প্রশ্ন, কবে খুলবে ক্যামাক স্ট্রিটের তালা?

Aaj India Desk, কলকাতা : প্রায় আড়াই মাস ধরে বন্ধ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস। ফরেনসিক পরীক্ষার কথা জানিয়ে গত ৩ সেপ্টেম্বর অফিসটি বন্ধ করে দিয়েছিল পুলিশ। কিন্তু এতদিনেও সেই পরীক্ষা হয়নি বলে অভিযোগ। এবার অফিস খোলার বিষয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল কালীঘাট শিবির। মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছে আদালত। পরবর্তী শুনানি ২৩ নভেম্বর।

কেন বন্ধ অভিষেকের অফিস?

ক্যামাক স্ট্রিটের ওই ভবনে বিলবোর্ড লাগানো নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় কলকাতা পুরসভা। এরপর ভবনের ৭ ও ৮ তলায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে যায় দমকল বিভাগ। (Abhishek Banerjee)

দমকলের নোটিসে জানানো হয়, সংশ্লিষ্ট অফিসের অগ্নিনিরাপত্তার শংসাপত্রের মেয়াদ গত ১০ আগস্ট শেষ হয়ে গিয়েছে। নতুন করে শংসাপত্রের জন্য আবেদনও করা হয়নি। অভিযানে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত ছ’ধরনের অনিয়মের অভিযোগ সামনে আসে।

ফরেনসিক পরীক্ষা নিয়েও প্রশ্ন

এরপর ৩ সেপ্টেম্বর পুলিশ অফিসটি বন্ধ করে দেয়। জানানো হয়েছিল, সেখানে ফরেনসিক পরীক্ষা করা হবে। কিন্তু অভিযোগ, এখনও সেই পরীক্ষা সম্পন্ন হয়নি। ফলে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পার্টি অফিস। (Abhishek Banerjee)

কবে হবে পরবর্তী শুনানি ?

অফিস বন্ধ রাখার মেয়াদ নিয়ে প্রশ্ন তুলে হাই কোর্টে মামলা করে কালীঘাট শিবির। আদালতে তাদের বক্তব্য, অফিসের আলো-পাখা চালু থাকায় নিয়মিত বিদ্যুতের খরচ হচ্ছে। আর কতদিন এভাবে অফিস বন্ধ থাকবে, সেই প্রশ্নও তোলা হয়। এরপর রাজ্যের অবস্থান জানতে চায় কলকাতা হাই কোর্ট। তবে অবকাশকালীন বেঞ্চ মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছে। আগামী ২৩ নভেম্বর মামলার পরবর্তী শুনানি। সেদিনই স্পষ্ট হতে পারে, অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার বিষয়ে আদালতের অবস্থান কী হয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন