30.6 C
Kolkata
Monday, November 9, 2026
spot_img

দীপাবলির রকেট জ্বালাতে গিয়ে বিপত্তি! অল্পের জন্য প্রাণে বাঁচলেন কেন্দ্রীয় মন্ত্রী!

নয়াদিল্লি: দীপাবলির (Diwali) উৎসব! চারদিকে আলো, আনন্দ, আতশবাজি! কিন্তু সেই আলোর উৎসবেই যদি রকেট আপনার মুখের সামনে দিয়ে ছুটে যায়, তাহলে আনন্দের বদলে যে প্রাণ ওষ্ঠাগত হবে, তা বলাই বাহুল্য! আর এমনই এক অগ্নিপরীক্ষার মুখে পড়লেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল!

জানা গিয়েছে, BSF-এর সদর দফতরে জওয়ানদের সঙ্গে দীপাবলি (Diwali) উদযাপন করছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। উৎসবের মেজাজে চলছিল বাজি ফাটানোও। আর সেখানেই রকেট নিয়ে একটু উৎসাহী হয়ে পড়েছিলেন মন্ত্রীমশাই! নিজেই একটি রকেট জ্বালানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু বিধি বাম! মন্ত্রীর রকেট, অথচ আগুন ধরানোর দায়িত্ব নিলেন পাশে থাকা অন্য এক যুবক!

ব্যস! তারপর যা হওয়ার, তাই! মন্ত্রী কিছু বুঝে ওঠার আগেই ফুসসসস…! রকেট সোজা ছুটল আকাশের দিকে! তবে আকাশের রাস্তা ধরার আগে মন্ত্রীর মুখের একেবারে পাশ দিয়ে বেরিয়ে গেল সেটি! অর্থাৎ, রকেটের টার্গেট আকাশ হলেও মন্ত্রীর মুখ হয়ে উঠেছিল তার শর্টকাট!

হঠাৎ এই কাণ্ডে উপস্থিত সকলের চোখ কপালে! মুহূর্তের মধ্যে উৎসবের (Diwali) হাসি বদলে গেল আতঙ্কে। শুধু তাই নয়, রকেটের ফুলকি এসে পড়ে মন্ত্রীর পোশাকেও! অর্থাৎ, আকাশে আতশবাজি, আর মন্ত্রীর পোশাকে আগুনের ফুলকি! দীপাবলির আলো যেন একেবারে গায়ে এসে পড়েছিল!

তবে উপস্থিত সকলের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়। অল্পের জন্য রক্ষা পান কেন্দ্রীয় আইনমন্ত্রী। স্বস্তির নিঃশ্বাস ফেলেন উপস্থিত সবাই।

এখন প্রশ্ন, দীপাবলিতে (Diwali) রকেট কি শুধু আকাশেই ওড়ার কথা, নাকি VIP-দের আশপাশ দিয়েও উড়ে যাওয়ার বিশেষ অনুমতি পেয়েছে? উৎসবের আনন্দে বাজি ফাটুক, কিন্তু নিরাপত্তার বারোটা বাজিয়ে নয়! কারণ আতশবাজির আসল কাজ আকাশ আলোকিত করা, মন্ত্রীর মুখের সামনে দিয়ে ফ্লাইওভার তৈরি করা নয়!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন