23 C
Kolkata
Tuesday, November 10, 2026
spot_img

‘কোন রোগে কত পটকা?’ পাপিয়ার মন্তব্যে রোগের তালিকা চেয়ে প্রশ্ন দেবজ্যোতি-শ্রীলেখার!

Aaj India Desk, কলকাতা : কালীপুজোর রাতে প্রশাসনের নির্দেশিকা সত্ত্বেও শব্দবাজির দাপট, দূষণ চলেছে পুরো দমে। এইসবের মধ্যেই উঠে এসেছে এক নতুন প্রশ্ন। বাজি ফাটালে যদি অসুখ-বিসুখ চলে যায়, তাহলে কোন রোগের জন্য কত পটকা পোড়াতে হবে? খাওয়ার আগে না পরে? হৃদ্‌যন্ত্র দুর্বল হলে কি দূর থেকে চিকিৎসা করা সম্ভব? বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর (Papiya Adhikari) বাজি নিয়ে মন্তব্যের পর এমনই ব্যঙ্গাত্মক প্রশ্ন তুললেন সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। একই বক্তব্যকে ঘিরে সরব অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। শব্দবাজির উপকারিতা নিয়ে বিধায়কের দাবি ঘিরে শুরু হয়েছে সামাজিক মাধ্যমে আলোচনা।

কালীপুজোর আগে একটি উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী (Papiya Adhikari) দাবি করেছিলেন, বাজি ফাটালে অনেক অসুখ-বিসুখ চলে যায়। তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক। কালীপুজোর রাতে শব্দবাজির দাপট এবং বায়ুদূষণ নিয়ে যখন সাধারণ মানুষের উদ্বেগে, তখন বিধায়কের এই বক্তব্য নতুন করে আলোচনায় আসে।

এরপরেই সামাজিক মাধ্যমে পাপিয়া অধিকারীকে (Papiya Adhikari) উদ্দেশ্য করে সুরকার দেবজ্যোতি লেখেন, তাঁদের পাড়ার একটি কুকুর খাটের তলায় ভয়ে লুকিয়ে রয়েছে। তাকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল, বাজির শব্দে তার চিকিৎসা হচ্ছে। কিন্তু সে কিছুতেই বুঝতে পারেনি। এর পরেই বিধায়কের বক্তব্যকে কেন্দ্র করে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন তিনি। ব্যঙ্গ করেই দেবজ্যোতি লেখেন, “কোন রোগে কত পটকা? খাওয়ার আগে, না পরে? বয়স্কদের জন্য অর্ধেক চকোলেট বোমা চলবে? আর যাঁর হৃদ্‌যন্ত্র দুর্বল, তাঁর চিকিৎসাটা কি একটু দূর থেকে করা যায়?”

শুধু দেবজ্যোতি নন, পাপিয়ার মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। শ্রীলেখা লেখেন, “শব্দবাজি পোড়ালে ঠিক কোন কোন অসুখ কমে যায়, তার একটা তালিকা যদি দাও, তাহলে আমার মতো অজ্ঞান মানুষরা বিশেষভাবে উপকৃত হব।”

কালীপুজোর রাতে শব্দবাজির দাপট নিয়ে একাধিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। আদালতের নির্দেশিকা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণের নিয়ম থাকা সত্ত্বেও কীভাবে এত শব্দবাজি পোড়ানো হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। তার মধ্যেই জননেত্রীর এমন বক্তব্য এবং তার প্রভাবে কালীপুজোর রাতে শব্দবাজির দাপট ও দূষণের মাত্রা বৃদ্ধি ঘিরে বাড়ছে সমালোচনা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন