26.9 C
Kolkata
Friday, October 30, 2026
spot_img

‘সোডিয়াম-পটাশিয়ামে গণ্ডগোল!’ অভিষেকের পুলিশ-হুঁশিয়ারির পাল্টা জবাবে ‘এঁচোড়ে পাকা’ খোঁচা শুভেন্দুর!

কলকাতা: পুলিশকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishhek Banerjee) বার্তার তার ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা আক্রমণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)! অভিষেকের মন্তব্যের জবাব দিতে গিয়ে ব্যক্তিগত কটাক্ষ থেকে শুরু করে নিউ ইয়র্ক, এনওসি, একাধিক প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী। ‘ওঁর সোডিয়াম-পটাশিয়ামে গণ্ডগোল হয়েছে’ থেকে ‘এঁচোড়ে পাকা ভাইপো’, শুভেন্দুর (Suvendu Adhikari) একের পর এক মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে বাগযুদ্ধ।

প্রসঙ্গত, সম্প্রতি রাজ্য পুলিশের আধিকারিকদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর হুঁশিয়ারি ছিল, তৃণমূল ফের ক্ষমতায় ফিরলে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ, বর্তমান পরিস্থিতিতে যাঁরা রাজনৈতিক পক্ষপাতিত্ব করে কাজ করছেন বলে তাঁর অভিযোগ, তাঁদের ভবিষ্যতে জবাবদিহি করতে হবে, এমনই বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় জোর চর্চা। বিরোধীদের তরফেও ওঠে প্রশ্ন, পুলিশকে এভাবে প্রকাশ্যে হুঁশিয়ারি দেওয়া কি রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা?

এই মন্তব্যের রেশ কাটার আগেই পাল্টা মুখ খোলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অভিষেককে নিশানা করে তাঁর কটাক্ষ, “ওঁর সোডিয়াম-পটাশিয়ামে গণ্ডগোল হয়েছে।” শুধু সেখানেই থামেননি মুখ্যমন্ত্রী। অভিষেককে ‘এঁচোড়ে পাকা ভাইপো’ বলেও আক্রমণ করেন তিনি। বারুইপুরের সভা থেকে একের পর এক তির্যক মন্তব্যে রাজনৈতিক আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে দেন শুভেন্দু।
নিউ ইয়র্ক এবং এনওসি-র প্রসঙ্গও টেনে আনেন তিনি। পাশাপাশি অভিষেককে (Abhishek Banerjee) ‘বড় চোর’ বলেও কটাক্ষ করেন বলে জানা গিয়েছে। যদিও এই সমস্ত মন্তব্যের রাজনৈতিক পাল্টা প্রতিক্রিয়া কী আসে, সেদিকেই নজর রয়েছে।

সব মিলিয়ে, পুলিশের ভূমিকা নিয়ে অভিষেকের হুঁশিয়ারি থেকে শুরু হওয়া বিতর্ক এখন ব্যক্তিগত আক্রমণ-পাল্টা আক্রমণে গড়িয়েছে। প্রশাসনকে ঘিরে প্রশ্নের জায়গায় ক্রমশ সামনে চলে আসছে রাজনৈতিক কটাক্ষের লড়াই। ভোটের আগে এই বাক্‌যুদ্ধ যে আরও তীব্র হতে চলেছে, তার ইঙ্গিত মিলছে দুই শিবিরের সাম্প্রতিক মন্তব্যেই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন