Aaj India Desk, হাওড়া: রেললাইনের মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের কারণে হাওড়া ডিভিশনের (Hawrah Division) একাধিক শাখায় ট্রেন চলাচলে প্রভাব পড়তে চলেছে। ২৫ অক্টোবরের জন্য বে কয়েকটি লোকাল ট্রেন বাতিল (Local Train Cancel) করা হয়েছে। পাশাপাশি, দেরিতে ছাড়বে একাধিক এক্সপ্রেস ট্রেন। কিছু ট্রেনকে আবার যাত্রাপথেও দাঁড় করিয়ে রাখা হবে। পূর্ব রেলের এই সিদ্ধান্তের ফলে রবিবার যাত্রীদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।
বাতিল একাধিক লোকাল ট্রেন
রেললাইনের কাজের জন্য রবিবার হাওড়া থেকে ছাড়ার কথা থাকা একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এই তালিকায় রয়েছে ৩৭২৩৫, ৩৭২৪১, ৩৭২৪৩, ৩৭২৪৯, ৩৭২৫১, ৩৭২৫৩, ৩৭৬৫১, ৩৭৬৫৫, ৩৭৬১১, ৩৭৮২৯, ৩৭৮৩৫, ৩৬৮২১, ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬০১১, ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৭৯১৭, ৩৭৩৬১ এবং ৩৭৩৭৭ নম্বরের ট্রেন।
শুধু হাওড়া নয়, অন্যান্য স্টেশন থেকেও বেশ কিছু ট্রেন চলবে না। ব্যান্ডেল, আরামবাগ, গোগাট, পাণ্ডুয়া, মেমারি, কাটোয়া, আজিমগঞ্জ, বর্ধমান, চন্দনপুর, বড়ুইপাড়া, আসানসোল, আন্ডাল, সাহেবগঞ্জ ও রামপুরহাট থেকে ছাড়ার কথা থাকা একাধিক লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে।
ব্যান্ডেল থেকে বাতিল থাকছে ৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪২, ৩৭২৪৬, ৩৭২৪৮, ৩৭২৫০ ও ৩৭৭৪৯ নম্বরের ট্রেন। কাটোয়া থেকে চলবে না ৩৭৭৪৮, ৩৭৯২০, ৬৩০০৮ ও ৫৩০০৯ নম্বরের ট্রেন। অন্যদিকে, বর্ধমান থেকে বাতিল করা হয়েছে ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৬৮২৪, ৩৬৮২৬, ৩৬৮৩২, ৩৬৮৩৪, ৬৩৫১৫, ৬৩৫৪৯, ৬৩৫৮৩ ও ৬৩০৬৩ নম্বরের ট্রেন। এ ছাড়াও বিভিন্ন শাখায় আরও কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে।
দেরিতে ছাড়বে কোন কোন এক্সপ্রেস?
লোকাল ট্রেনের পাশাপাশি কয়েকটি এক্সপ্রেস ট্রেনের সময়ও বদল করা হয়েছে।
- ১৩০১৬ জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে, সকাল ৭টা ২৫ মিনিটে জামালপুর থেকে ছাড়বে। আগে ট্রেনটির ছাড়ার কথা ছিল সকাল ৬টা ২৫ মিনিটে। এর পরে মালদহ ডিভিশনে ট্রেনটিকে আরও ৪০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।
- ১২৩৩৮ বোলপুর শান্তিনিকেতন-হাওড়া এক্সপ্রেস দু’ঘণ্টা দেরিতে ছাড়বে। দুপুর ১টা ১৫ মিনিটের পরিবর্তে ট্রেনটি দুপুর ৩টে ১৫ মিনিটে যাত্রা শুরু করবে।
- ১৩১৮৮ রামপুরহাট-শিয়ালদহ মা তারা এক্সপ্রেস ৩০ মিনিট দেরিতে, দুপুর ২টো ৪০ মিনিটে রামপুরহাট থেকে ছাড়বে। অন্যদিকে, ১২৩৩৯ হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস ৪০ মিনিট দেরিতে সন্ধ্যা ৬টায় হাওড়া থেকে রওনা দেবে।
যাত্রাপথেও দেরি হতে পারে তিনটি ট্রেনের
কয়েকটি ট্রেনকে গন্তব্যে পৌঁছনোর পথে কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ করা হবে। ৩৭৩৬৩ হাওড়া-আরামবাগ লোকালকে ২৫ মিনিট আটকে রাখা হতে পারে। ৬৩১৪২ গোড্ডা-শিয়ালদহ মেমুকে ১ ঘণ্টা ৫ মিনিট নিয়ন্ত্রণ করা হবে। এ ছাড়া ১৩০৩২ জয়নগর-হাওড়া এক্সপ্রেসকে মালদহ ডিভিশনে ৩০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।
কোন কোন লাইনে হবে কাজ?
হাওড়া-বর্ধমান কর্ড লাইনের লিলুয়া-বেলুড়, কামারকুণ্ডু, বেলমুড়ি-চেরাগ্রাম ব্লক হাট এবং মাসগ্রাম-পাল্লা রোড এলাকায় রক্ষণাবেক্ষণের কাজ চলবে।
এ ছাড়াও কোন্নগর-রিষড়া, শেওড়াফুলি-ভদ্রেশ্বর, তারকেশ্বর-মায়াপুর, মগরা, বৈঁচি-মেমারি, বর্ধমান-তালিত, বাঁশবেড়িয়া-ত্রিবেণী, পূর্বস্থলী-পাটুলি এবং অগ্রদ্বীপ-দাঁইহাট-সহ একাধিক রেলপথে কাজ করা হবে।
রেল সূত্রে জানানো হয়েছে, সকাল ১০টা ২০ মিনিট থেকে বিভিন্ন এলাকায় ধাপে ধাপে কাজ শুরু হবে। শেষ ব্লক চলবে বিকেল ৪টে পর্যন্ত।
ফলে রবিবার ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। বিশেষ করে যাঁরা প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন, তাঁদের স্টেশনে যাওয়ার আগে নিজের ট্রেনের নম্বর, সময় এবং বাতিলের তালিকা ভালো করে দেখে নেওয়া জরুরি। না হলে স্টেশনে পৌঁছে সমস্যায় পড়তে পারেন।


