31.4 C
Kolkata
Friday, October 23, 2026
spot_img

ফিফার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে কবে খেলবে ভারত? জানুন সূচি, লাইভ দেখার উপায়

Aaj lndia Desk, নয়াদিল্লি: বিশ্বের বিভিন্ন প্রান্তের কিশোর ফুটবলারদের একই মঞ্চে এনে তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে নতুন উদ্যোগ নিয়েছে ফিফা (FIFA)। আজারবাইজানের বাকুতে (Baku) বসেছে প্রথম ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল (FIFA U-15 World Cup and Festival)। এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে ১৮৯টি দেশ। তিন হাজারেরও বেশি তরুণ ফুটবলারের অংশগ্রহণে ছয় দিনের মধ্যে প্রায় এক হাজার ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এই আন্তর্জাতিক আসরে ভারতের কিশোর ফুটবল দলও নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাবে।

ছোটদের ফুটবলে কেন আলাদা এই প্রতিযোগিতা?

এই টুর্নামেন্টে প্রচলিত ফুটবল খেলার কাঠামো অনুসরণ করা হচ্ছে না। ১১ জনের পরিবর্তে মাঠে নামবে আটজনের দল। মাঠের মাপও হবে সাধারণ ফুটবল মাঠের অর্ধেক। বল মাঠের বাইরে গেলে থ্রো-ইনের বদলে কিক-ইনের মাধ্যমে খেলা শুরু হবে। অফসাইডের নিয়মেও রয়েছে পরিবর্তন। গোললাইন থেকে ১৪ মিটার দূরে নির্ধারিত রেখা অতিক্রম করার পরই এই নিয়ম কার্যকর হবে। একই সময়ে ২০টি ম্যাচ চালানোর ব্যবস্থা থাকায় অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক খেলা সম্পন্ন করা সম্ভব হবে।

প্রতিটি দলে ১৪ জন পর্যন্ত খেলোয়াড় এবং ছ’জন সাপোর্ট স্টাফ রাখার অনুমতি রয়েছে। যে দেশগুলির নিজস্ব কোচ নেই, তাদের জন্য ফিফার ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিমের আওতায় কোচের ব্যবস্থাও করা হবে। প্রতিযোগিতায় ৩২টি গ্রুপে রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হবে। মোট ছ’টি টিয়ারে ভাগ করা হলেও চ্যাম্পিয়ন হওয়ার লড়াই নির্ধারিত হবে টিয়ার এ-তে। প্রত্যেক দলকে কমপক্ষে ন’টি ম্যাচ খেলতে হবে।

ছয় দেশের বিরুদ্ধে লড়বে ভারত

ভারতের অনূর্ধ্ব-১৫ পুরুষ ফুটবল দল (India U-15 Men’s National Team) কোচ বিবিয়ানো ফার্নান্দেজের (Bibiano Fernandes) তত্ত্বাবধানে গ্রুপ কে-তে খেলবে। ক্যামেরুন (Cameroon), সেনেগাল (Senegal), বাহরিন (Bahrain), লাওস (Laos) এবং গ্রেনাডার (Grenada) বিরুদ্ধে মাঠে নামবে ব্লু কোল্টস (Blue Colts)। ২৪ থেকে ২৬ অক্টোবরের মধ্যে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলি অনুষ্ঠিত হওয়ার কথা।

সম্প্রচার থেকে যাতায়াত, দায়িত্ব ফিফার

দর্শকেরা ড্যাজন (DAZN) ও ফিফা প্লাস (FIFA+) প্ল্যাটফর্মে বিনামূল্যে ম্যাচ দেখতে পারবেন। অংশগ্রহণকারী দলগুলির যাতায়াত এবং থাকার খরচও বহন করবে ফিফা।

রাশিয়াকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন

ইউক্রেন যুদ্ধের পর প্রথমবার ফিফার প্রতিযোগিতায় ফিরছে রাশিয়া (Russia)। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো (Gianni Infantino) মনে করেন, নির্বাসন জারি রেখে সমস্যার সমাধান হয়নি। তবে রাশিয়ার অংশগ্রহণের প্রতিবাদে সরে দাঁড়িয়েছে ইউক্রেন (Ukraine)। আইসল্যান্ড (Iceland), জার্মানি (Germany) ও উত্তর কোরিয়াও (North Korea) টুর্নামেন্ট বয়কট করেছে। অন্যদিকে, ইজরায়েল (Israel) এবং প্যালেস্টাইন (Palestine) উভয়েই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আর্সেন ওয়েঙ্গার (Arsène Wenger) মনে করেন, কম বয়স থেকেই আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার সুযোগ পেলে তরুণ ফুটবলারদের দক্ষতা বাড়বে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন