30.8 C
Kolkata
Wednesday, October 21, 2026
spot_img

ক্ষতিপূরণ দিয়ে মুখ বন্ধের চেষ্টা? চোরবাগান কাণ্ডে তীব্র আক্রমণ কুণালের!

Aaj India Desk, কলকাতা : চোরবাগান দুর্গাপুজোর মর্মান্তিক পদপিষ্টের (Chorbagan Stampede) ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা এবং ক্ষতিপূরণ ঘোষণা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিজয়া দশমীতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তাঁর অভিযোগ, আর্থিক সাহায্য ও প্রচারের মাধ্যমে মানুষের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা হচ্ছে। একই সঙ্গে চোরবাগান পুজো কমিটির প্রভাবশালী সদস্য এবং ঘটনার জন্য দায়ীদের অবিলম্বে গ্রেফতারির দাবি জানিয়েছেন তিনি।

ক্ষতিপূরণ নিয়ে রাজনৈতিক চাপানউতোর

কুণাল ঘোষের বক্তব্য, দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার বিরোধিতা তিনি করছেন না। তবে সেই সাহায্যের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, অতীতে তৃণমূল সরকার ক্ষতিপূরণ দিলে বিরোধীরা তাকে মানুষের ক্ষোভ চাপা দেওয়ার চেষ্টা বলে কটাক্ষ করত। বর্তমানে চোরবাগান পুজো কমিটির সঙ্গে বিজেপি নেতাদের যোগ থাকার অভিযোগ তুলে একই যুক্তি এখন প্রযোজ্য কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।(Chorbagan Stampede)

‘প্রকৃত দোষীদের গ্রেফতার করতে হবে’

চোরবাগান দুর্ঘটনার প্রকৃত কারণ সামনে আনার দাবি জানিয়েছেন কুণাল। তাঁর বক্তব্য, কেবল হোমগার্ড, সিভিক ভলান্টিয়ার বা বেসরকারি নিরাপত্তাকর্মীদের দায়ী করে তদন্ত শেষ করা উচিত নয়। বরং যাঁরা সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যুক্ত ছিলেন এবং যাঁদের গাফিলতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল বলে অভিযোগ, তাঁদের ভূমিকা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে। তাঁর দাবি, পুজো পরিচালনায় অভিজ্ঞতার অভাব এবং দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগও তদন্তের আওতায় আনা প্রয়োজন। (Chorbagan Stampede)

পরিবারকে প্রার্থী করলেই কি বিচার?

রাজনৈতিক প্রতিপক্ষকে নিশানা করে কুণাল ঘোষ আরজি করের ঘটনা এবং চন্দ্রনাথ রায়ের মৃত্যুর প্রসঙ্গও তোলেন। তাঁর বক্তব্য, অতীতের বিভিন্ন ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের রাজনৈতিকভাবে সামনে আনার উদাহরণ দিয়ে বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা যায়। চোরবাগান কাণ্ডেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের পুরসভা নির্বাচনে প্রার্থী করার সম্ভাবনা নিয়ে তিনি কটাক্ষ করেন।

চোরবাগান কাণ্ডের তদন্ত, প্রশাসনিক দায় এবং পুজো কমিটির ভূমিকা নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই কুণাল ঘোষের এই বক্তব্য ফের চাপে ফেলেছে সরকারকে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন