29.7 C
Kolkata
Wednesday, October 14, 2026
spot_img

যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ! রাতেই গ্রেফতার CJP-র ৩ নেতা, কী অভিযোগ দিল্লি পুলিশের?

Aaj India Desk, নয়াদিল্লি: যন্তর মন্তরে (Jantar Mantar) অনুমতি ছাড়া প্রবেশের অভিযোগে গ্রেফতার করা হল ককরোচ জনতা পার্টি (CJP)-র তিন নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্ক শিন্ডেকে। বুধবার রাত তিনটের পর সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই খবর জানান দলের লিগ্যাল হেড রত্না সিং।

দলের তিন নেতাকে আটক করে রাখার ঘটনায় আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন CJP প্রধান অভিজিৎ দীপকে। পরে দলের তরফে জানানো হয়, তিন নেতার বিরুদ্ধে অনধিকার প্রবেশ, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া এবং বন্ডের শর্ত ভাঙার অভিযোগ আনা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে CJP-র কয়েকজন সমর্থককে সঙ্গে নিয়ে যন্তর মন্তরে পৌঁছন সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্ক শিন্ডে। অভিযোগ, অনুমতি ছাড়াই গেট টপকে তাঁরা প্রতিবাদস্থলে প্রবেশ করেন।

সেই ঘটনার ছবি ও ভিডিও সমাজমাধ্যমেও প্রকাশ করা হয়। এরপরই তাঁদের আটক করে দিল্লি পুলিশ।
আটক হওয়ার পর আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ করেন রত্না সিং। পরে তিনি এক্স হ্যান্ডেলে জানান, রাত তিনটের কাছাকাছি তিন নেতাকে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। বুধবার সকালে তাঁদের মন্দির মার্গ থানা এলাকার বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করার কথা জানানো হয়।

অন্যদিকে, দিল্লি পুলিশের দাবি, যন্তর মন্তরের প্রতিবাদস্থলে অনুমতি ছাড়া প্রবেশ করার কারণেই তিন নেতাকে প্রতিরোধমূলকভাবে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার মন্দির মার্গের বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে তাঁদের হাজির করার কথা জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন