29.1 C
Kolkata
Thursday, October 8, 2026
spot_img

বিকাশরঞ্জনের বাড়িতে হামলা, ভাঙা হল CCTV! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন সাংসদের

Aaj lndia Desk,কলকাতা: বৃহস্পতিবার ভোরে কলকাতার প্রাক্তন মেয়র এবং প্রাক্তন সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) পূর্বালোকের বাড়িতে হামলার অভিযোগ উঠল। তাঁর দাবি, কয়েকজন দুষ্কৃতী মুখ ঢেকে বাড়ির সামনে এসে হামলা চালায়। বাড়ির বাইরে থাকা CCTV ক্যামেরা ভেঙে দেওয়া হয়। পাশাপাশি বাড়ির দিকে এলোপাথাড়ি ইট ছোড়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

মুখ ঢাকা দুষ্কৃতী, ঢাকা বাইকের নম্বর প্লেট

বিকাশরঞ্জনের (Bikash Ranjan Bhattacharya) দাবি, হামলাকারীরা মোটরবাইকে করে এসেছিল। প্রত্যেকের মুখ ঢাকা ছিল। এমনকী বাইকের নম্বর প্লেটও ঢেকে রাখা হয়েছিল বলে অভিযোগ তাঁর। ফলে ঘটনাটি আচমকা নয়, বরং পরিকল্পনা করেই হামলা চালানো হয়েছে বলে মনে করছেন প্রাক্তন মেয়র।

হামলার পর ক্ষোভ প্রকাশ করে বিকাশরঞ্জন বলেন, তাঁকে ভয় দেখিয়ে পিছিয়ে দেওয়া যাবে না। তাঁর বক্তব্য, ‘‘গুন্ডারা মুখ ঢেকে এসেছিল, মোটরবাইকের নম্বর প্লেটও ঢাকা ছিল। খুব পরিকল্পিত আক্রমণ। এরা যদি সন্ত্রাসী না হয়, তবে কারা?’’ এরপরই তিনি জানান, এবার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেওয়ার কথা ভাবছেন।

এখনও থানায় অভিযোগ হয়নি

তবে বৃহস্পতিবারের এই ঘটনার পর এখনও পর্যন্ত কোথাও লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা স্পষ্ট নয়। রাজনৈতিক মহলেও এখনও পর্যন্ত বিরোধী দলের কোনও নেতার প্রকাশ্য প্রতিক্রিয়া সামনে আসেনি।

পুরনো ‘শুয়োর উৎসব’ বিতর্ক ফের চর্চায়

বিকাশরঞ্জনের (Bikash Ranjan Bhattacharya) বাড়িতে হামলার খবর সামনে আসতেই কয়েক মাস আগের একটি ঘটনা ফের আলোচনায় এসেছে। জুন মাসে তাঁর বাড়ির সামনে কয়েকজন যুবকের শুয়োরের মাংস খাওয়ার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল।

অভিযোগ, ধর্মতলায় বিকাশরঞ্জনের গোমাংস খাওয়ার পুরনো ঘটনার প্রতিবাদ হিসেবেই ওই কর্মসূচি করা হয়েছিল। ভিডিয়োতে এক যুবককে টিফিন বক্স হাতে তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে বিকাশরঞ্জনকে বাইরে আসার জন্য ডাকতেও দেখা যায়।

ধর্মতলার সেই ঘটনার জেরেই বিতর্ক

প্রায় এক দশক আগে ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদ জানাতে ধর্মতলায় দাঁড়িয়ে গোমাংস খেয়েছিলেন বিকাশরঞ্জন। সেই ঘটনাকে ঘিরে হিন্দু সমাজের একাংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। পরে তাঁকে নিশানা করে নানা মন্তব্যও করা হয়।

তবে বৃহস্পতিবারের হামলার সঙ্গে ওই পুরনো বিতর্কের কোনও সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও জানা যায়নি। ফলে হামলার নেপথ্যে কারা এবং কেনই বা এই ঘটনা ঘটল, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন