34.2 C
Kolkata
Tuesday, October 6, 2026
spot_img

নন্দীগ্রামে ধুন্ধুমার! বহিরাগতদের বিরুদ্ধে ভোটদানে বাধার অভিযোগ কংগ্রেসের!

Aaj India Desk, পূর্ব মেদিনীপুর :  উপনির্বাচনের সকালেই নন্দীগ্রামের একাধিক বুথে ভোটারদের বাধা দেওয়া এবং হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। গড়চক্রবেড়িয়া-সহ বিভিন্ন এলাকায় ‘বহিরাগতরা’ ভোটারদের প্রভাবিত করছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। একইসঙ্গে ভোটের আগের রাত থেকেই বাইক বাহিনীর দাপট এবং এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। (Nandigram Bypoll)

গড়চক্রবেড়িয়া এলাকায় ভোটারদের উপর হামলা এবং ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসে। স্থানীয় ভোটারদের একাংশের অভিযোগ, বাইরের লোকজন এসে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। তাঁর কাছেও ভোটাররা অভিযোগ জানান বলে দাবি কংগ্রেসের। (Nandigram Bypoll)

কংগ্রেসের দাবি, ভোটের আগের রাত থেকেই নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় বাইক বাহিনীর টহল দেখা যায়। একাধিক বুথে দলীয় এজেন্টদের বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন মিলন প্রধান। কোথাও কোথাও রিগিংয়ের অভিযোগও তোলা হয়েছে। যদিও এই অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে, নন্দীগ্রামের বিভিন্ন বুথে ঘুরে ভোটগ্রহণ পরিস্থিতি সরেজমিনে দেখেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। তাঁর দাবি, সাধারণ মানুষ উৎসবের আমেজে ভোট দিচ্ছেন। ভোটের ফাঁকে রেয়াপাড়া কালীবাড়িতে পুজোও দেন তিনি।

নন্দীগ্রামের পাশাপাশি মুর্শিদাবাদের রেজিনগরেও উপনির্বাচনের সকালে উত্তেজনা ছড়ায়। AJUP পার্টি অফিস থেকে বিধায়ক হুমায়ুন কবীরকে গ্রেফতার করে পুলিশ। ভোটে অশান্তি পাকানোর অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। গ্রেফতারের সময় পুলিশের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। পরে তাঁকে রেজিনগর থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাটি নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে CEO দফতর।

নন্দীগ্রামের পরিস্থিতি নিয়ে CEO দফতরেও অভিযোগ করেছে কংগ্রেস। বুথে এজেন্টদের বাধা, ভোটারদের প্রভাবিত করা এবং অশান্তির অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। নির্বাচনী পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন